মো. শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
দৈনিক কালান্তরের প্রতিনিধি ও কপিলমুনি সিটি প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এস কে আলীমের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।
সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পলাশ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক আজকের কালান্তরের সম্পাদক কাজী মোতাহার রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পত্রিকাটির প্রকাশক কাজী তারিক আহম্মদ, সহকারী সম্পাদক মাফুজা আক্তার, কপিলমুনি জাফর আউলিয়া ফাজেল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আঃ সাত্তার, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি এম মিজানুর রহমান, সাহিত্যিক ও দীপ্ত বাংলার সম্পাদক জি এম এমদাদ, সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল গফুর ও জি এম আসলাম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. ফসিয়ার রহমান, কপিলমুনি পুলিশ ফাঁড়ির এএসআই মো. সোহরাব হোসেন, সিটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খান, সমাজসেবক ও ব্যবসায়ী প্রদীপ দত্ত, ব্যবসায়ী মনোয়ার হোসেন শিকদার, ডালিয়া সুলতানা চুমকি, জিএম মোস্তাক আহম্মেদ, মিলন দাশ, জগদীশ দে, শফিয়ার রহমান, পলাশ মজুমদার, জি এম রফিকুল ইসলাম, এম আজিজুর রহমান, আঃ কুদ্দুস খান, আঃ মজিদ গাজীসহ আরও অনেকে।
স্মরণসভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. মোক্তাদির। পরে মরহুম এস কে আলীমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ হাফেজ মাওলানা আঃ সাত্তার।
বক্তারা বলেন, সাংবাদিকতা পেশায় এস কে আলীম নতুন হলেও তার মধ্যে প্রতিভা ও মানবিক গুণাবলি ছিল। তিনি সদালাপী ও মিষ্টভাষী মানুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন সম্ভাবনাময় সহকর্মীকে হারিয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন।
Reporter Name 



















