Dhaka ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কবরস্থানের জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

  • Reporter Name
  • সময়: ১০:৩২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২৬ Time View

মোঃ সাইফুল ইসলাম
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে একটি কবরস্থানের জমি দখলের অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, ৯৬ শতাংশ আয়তনের একটি কবরস্থানের ৩৭ শতাংশ জমির মালিকানা দাবি করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা রহিম উদ্দিন জানান, পাকিস্তান আমলে কবরস্থানের জন্য হস্তান্তর করা জমিটি পুনরায় মালিকানা দাবি করা হচ্ছে। এছাড়া তাদের উত্তরাধিকারী শরিকরা গাছ ও বাঁশ লাগিয়ে কবরস্থানের ৩৭ শতাংশ জমি নিজেদের দখলে রেখেছেন বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আনছারহাট এলাকায় অবস্থিত এই কবরস্থানটি প্রায় চারশত পরিবারের সমাহিত স্থান।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে কবরস্থানের সম্পূর্ণ জমি উদ্ধার, বাঁশ ও ঝাড় কেটে পরিষ্কার করা এবং সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। একই সঙ্গে তারা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল আহমেদ বলেন, কবরস্থান সংক্রান্ত একটি অভিযোগ স্থানীয় গ্রামবাসী দায়ের করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রাম;পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

কবরস্থানের জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সময়: ১০:৩২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

মোঃ সাইফুল ইসলাম
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে একটি কবরস্থানের জমি দখলের অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, ৯৬ শতাংশ আয়তনের একটি কবরস্থানের ৩৭ শতাংশ জমির মালিকানা দাবি করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা রহিম উদ্দিন জানান, পাকিস্তান আমলে কবরস্থানের জন্য হস্তান্তর করা জমিটি পুনরায় মালিকানা দাবি করা হচ্ছে। এছাড়া তাদের উত্তরাধিকারী শরিকরা গাছ ও বাঁশ লাগিয়ে কবরস্থানের ৩৭ শতাংশ জমি নিজেদের দখলে রেখেছেন বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আনছারহাট এলাকায় অবস্থিত এই কবরস্থানটি প্রায় চারশত পরিবারের সমাহিত স্থান।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে কবরস্থানের সম্পূর্ণ জমি উদ্ধার, বাঁশ ও ঝাড় কেটে পরিষ্কার করা এবং সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। একই সঙ্গে তারা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল আহমেদ বলেন, কবরস্থান সংক্রান্ত একটি অভিযোগ স্থানীয় গ্রামবাসী দায়ের করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শীর্ষে তিলাই ইউনিয়ন