Dhaka ০২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কসবায় ব্যাংকার হত্যাকারীর ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১১:৪৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৭৯ Time View

 

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:


ব্রাহ্মণবাড়িয়ার কসবার উত্তরা ব্যাংক পিএলসি গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. আরিফুল ইসলামের ওপর বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদে এবং অভিযুক্ত আলীকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই ২০২৬) বিকেলে ব্যাংকার্স ফোরাম নবীনগরের উদ্যোগে উপজেলা সদরের আধুনিক বহুমুখী সমবায় মার্কেটের পার্কিং সাইটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ৭ জুলাই ২০২৬ তারিখে ব্যাংকার মো. আরিফুল ইসলামের ওপর হামলা চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় ৮ জুলাই ২০২৬ তিনি মৃত্যুবরণ করেন।

কৃষি ব্যাংকের ম্যানেজার আব্দুল্লা আল রুমানের সভাপতিত্বে এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার মো. ফরিদুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নবীনগর উপজেলাস্থ জনতা ব্যাংকের ম্যানেজার আশরাফুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের ম্যানেজার সুমন, ইসলামী ব্যাংকের ম্যানেজার আবু নোমান কাউছার, রূপালী ব্যাংকের ম্যানেজার আশিকুর রহমান, অগ্রণী ব্যাংকের ম্যানেজার আব্দুল জব্বার, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আলাউল হকসহ অন্যান্য ব্যাংকাররা।

এ সময় উপস্থিত ব্যাংকাররা অভিযোগ করেন, ঘটনার পরও অভিযুক্তকে এখনো গ্রেপ্তার না করায় তারা হতাশ। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দাবি পূরণ না হলে পর্যায়ক্রমে কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

কসবায় ব্যাংকার হত্যাকারীর ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত

সময়: ১১:৪৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

 

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:


ব্রাহ্মণবাড়িয়ার কসবার উত্তরা ব্যাংক পিএলসি গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. আরিফুল ইসলামের ওপর বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদে এবং অভিযুক্ত আলীকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই ২০২৬) বিকেলে ব্যাংকার্স ফোরাম নবীনগরের উদ্যোগে উপজেলা সদরের আধুনিক বহুমুখী সমবায় মার্কেটের পার্কিং সাইটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ৭ জুলাই ২০২৬ তারিখে ব্যাংকার মো. আরিফুল ইসলামের ওপর হামলা চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় ৮ জুলাই ২০২৬ তিনি মৃত্যুবরণ করেন।

কৃষি ব্যাংকের ম্যানেজার আব্দুল্লা আল রুমানের সভাপতিত্বে এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার মো. ফরিদুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নবীনগর উপজেলাস্থ জনতা ব্যাংকের ম্যানেজার আশরাফুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের ম্যানেজার সুমন, ইসলামী ব্যাংকের ম্যানেজার আবু নোমান কাউছার, রূপালী ব্যাংকের ম্যানেজার আশিকুর রহমান, অগ্রণী ব্যাংকের ম্যানেজার আব্দুল জব্বার, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আলাউল হকসহ অন্যান্য ব্যাংকাররা।

এ সময় উপস্থিত ব্যাংকাররা অভিযোগ করেন, ঘটনার পরও অভিযুক্তকে এখনো গ্রেপ্তার না করায় তারা হতাশ। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দাবি পূরণ না হলে পর্যায়ক্রমে কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত