Dhaka ১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক অনুদানের খরচের চেক বিতরণ

 

কালিগঞ্জ ব্যুরোঃ


নারী কৃষকদের জীবন মান উন্নত করতে বিভিন্ন সাপোর্টের অংশ হিসেবে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক খরচের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গেটস ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় আভাস এর নেতৃত্বে ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের বাস্তবায়নে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিন্দু’র উপদেষ্টা পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক গাজী আজিজুর রহমান। বিন্দু’র প্রোগ্রাম অফিসার জাকিয়া রাজিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা। তিনি বলেন, পুরুষের পাশাপাশি নারীদের সম্পৃক্ত করতে পারলে উন্নয়ন ত্বরান্বিত হবে। পতিত জমিতে ও নিজস্ব জায়গায় চাষাবাদের মাধ্যমে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হবে। এতে নিজ পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হবে এবং আর্থিকভাবেও সফলতা অর্জন সম্ভব হবে। তিনি আরও বলেন, কৃষিক্ষেত্রে সফলতা পেতে হলে পন্য উৎপাদন, বাজারজাতকরণ ও পুষ্টি চাহিদা সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। এজন্য প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। সরকারি ও বেসরকারি নানামূখী পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, বিন্দু’র উপদেষ্টা অ্যাডভোকেট জাফরুল্যাহ ইব্রাহিম প্রমুখ। নারী কৃষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন চামেলী কৃষক গ্রুপের সভাপতি নাজমা বেগম, বাজারগ্রাম কৃষক গ্রুপের সভাপতি আনোয়ারা বেগম প্রমুখ।প্রকল্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে তথ্য উপস্থাপন করেন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রোগ্রাম অফিসার শাহিন ইসলাম।
অনুষ্ঠান থেকে কালিগঞ্জ উপজেলার ৪ ইউনিয়নের ১৩ টি নারী কৃষক সমিতির প্রত্যেককে ৩০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন অতিথিবৃন্দ।
ছবিঃ কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক খরচের চেক বিতরণ করছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নেবেন লক্ষাধিক মুসল্লি
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক অনুদানের খরচের চেক বিতরণ

সময়: ১০:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

 

কালিগঞ্জ ব্যুরোঃ


নারী কৃষকদের জীবন মান উন্নত করতে বিভিন্ন সাপোর্টের অংশ হিসেবে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক খরচের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গেটস ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় আভাস এর নেতৃত্বে ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের বাস্তবায়নে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিন্দু’র উপদেষ্টা পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক গাজী আজিজুর রহমান। বিন্দু’র প্রোগ্রাম অফিসার জাকিয়া রাজিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা। তিনি বলেন, পুরুষের পাশাপাশি নারীদের সম্পৃক্ত করতে পারলে উন্নয়ন ত্বরান্বিত হবে। পতিত জমিতে ও নিজস্ব জায়গায় চাষাবাদের মাধ্যমে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হবে। এতে নিজ পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হবে এবং আর্থিকভাবেও সফলতা অর্জন সম্ভব হবে। তিনি আরও বলেন, কৃষিক্ষেত্রে সফলতা পেতে হলে পন্য উৎপাদন, বাজারজাতকরণ ও পুষ্টি চাহিদা সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। এজন্য প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। সরকারি ও বেসরকারি নানামূখী পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, বিন্দু’র উপদেষ্টা অ্যাডভোকেট জাফরুল্যাহ ইব্রাহিম প্রমুখ। নারী কৃষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন চামেলী কৃষক গ্রুপের সভাপতি নাজমা বেগম, বাজারগ্রাম কৃষক গ্রুপের সভাপতি আনোয়ারা বেগম প্রমুখ।প্রকল্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে তথ্য উপস্থাপন করেন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রোগ্রাম অফিসার শাহিন ইসলাম।
অনুষ্ঠান থেকে কালিগঞ্জ উপজেলার ৪ ইউনিয়নের ১৩ টি নারী কৃষক সমিতির প্রত্যেককে ৩০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন অতিথিবৃন্দ।
ছবিঃ কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক খরচের চেক বিতরণ করছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা।

আরও পড়ুনঃ  শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’