Dhaka ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাঁদা দাবির অভিযোগে আদালতে বিএনপি নেতার বিরুদ্ধে নালিশ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড ঢাকায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও আ.লীগ নেতা কালু গ্রেপ্তার ফেরদৌস স্টিল ইয়ার্ডে শ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি আদমদীঘিতে চোলাইমদ ও ওয়াশসহ শাশুড়ি-জামাই গ্রেপ্তার নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার মেয়াদোত্তীর্ণ দুধে তারিখ কারসাজি, নকল BSTI লোগো: চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানে ৪ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

  • Reporter Name
  • সময়: ১০:৫১:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৮ Time View

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ১০০টি কারেন্ট জাল ও ১০টি রিং জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা এসব জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার বেনুপুর বাজার ও বংশাই নদীর শাখা খালে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা

অভিযান চলাকালে বিভিন্ন স্থানে ব্যবহৃত ও সংরক্ষিত অবস্থায় থাকা নিষিদ্ধ জালগুলো জব্দ করা হয়। অভিযান শেষে জব্দ করা ১০০টি কারেন্ট জাল ও ১০টি রিং জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে নেওয়া হয়। পরে সেগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আলম, উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মোসলেহ উদ্দিন, মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যক্তিরা।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও ছোট মাছসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ নির্বিচারে ধরা পড়ে। এতে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।

মৎস্যসম্পদ সংরক্ষণ ও মাছের স্বাভাবিক প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা মৎস্য দপ্তর।

মৎস্যসম্পদ রক্ষা ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তারিখ: ৩০ আগস্ট ২০২৬

আরও পড়ুনঃ  ঘাস খেয়ে ৩ মহিষের মৃত্যু, বিষক্রিয়ায় অসুস্থ আরও ৩০
Tag :
জনপ্রিয় নিউজ

চাঁদা দাবির অভিযোগে আদালতে বিএনপি নেতার বিরুদ্ধে নালিশ

কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সময়: ১০:৫১:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ১০০টি কারেন্ট জাল ও ১০টি রিং জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা এসব জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার বেনুপুর বাজার ও বংশাই নদীর শাখা খালে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা

অভিযান চলাকালে বিভিন্ন স্থানে ব্যবহৃত ও সংরক্ষিত অবস্থায় থাকা নিষিদ্ধ জালগুলো জব্দ করা হয়। অভিযান শেষে জব্দ করা ১০০টি কারেন্ট জাল ও ১০টি রিং জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে নেওয়া হয়। পরে সেগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আলম, উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মোসলেহ উদ্দিন, মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যক্তিরা।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও ছোট মাছসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ নির্বিচারে ধরা পড়ে। এতে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।

মৎস্যসম্পদ সংরক্ষণ ও মাছের স্বাভাবিক প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা মৎস্য দপ্তর।

মৎস্যসম্পদ রক্ষা ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তারিখ: ৩০ আগস্ট ২০২৬

আরও পড়ুনঃ  চট্টগ্রামে নকশাবহির্ভূত ভবন নির্মাণ, দুই মার্কেটে ১৯ লাখ টাকা জরিমানা