Dhaka ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে শুমারি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১২:১৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১০৮ Time View

শাকিল হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:


গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শুমারি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় জানানো হয়, আগামী ১ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীরা পরিবারের সদস্য সংখ্যা, আয়-ব্যয়, পেশা, শিক্ষা, স্বাস্থ্য, জমির পরিমাণসহ মোট ৪৬টি তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রাথমিক যাচাই, মাঠ পর্যায়ের যাচাই এবং চূড়ান্ত যাচাই—এই তিন ধাপ সম্পন্ন করে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন করা হবে। পরবর্তীতে নির্বাচিত পরিবারগুলোর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

সভায় প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের আহ্বান জানানো হয়। একই সঙ্গে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, পৌরসভার মেয়র প্রার্থী দেওয়ান জসিম উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার নির্বাচন কমিশনারবৃন্দের সাথে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে শুমারি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সময়: ১২:১৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

শাকিল হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:


গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শুমারি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় জানানো হয়, আগামী ১ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীরা পরিবারের সদস্য সংখ্যা, আয়-ব্যয়, পেশা, শিক্ষা, স্বাস্থ্য, জমির পরিমাণসহ মোট ৪৬টি তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রাথমিক যাচাই, মাঠ পর্যায়ের যাচাই এবং চূড়ান্ত যাচাই—এই তিন ধাপ সম্পন্ন করে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন করা হবে। পরবর্তীতে নির্বাচিত পরিবারগুলোর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

সভায় প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের আহ্বান জানানো হয়। একই সঙ্গে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, পৌরসভার মেয়র প্রার্থী দেওয়ান জসিম উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি