Dhaka ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বদলগাছী হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কমিটি নবীন-প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে দ্রুত পুনঃগঠনের লক্ষ্যে আব্দুস সালাম ভূঁইয়ার বিশেষ আবেদন সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপনের ১৭তম মৃত্যুবার্ষিকী পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের ‘ইলেকট্রিক হাউস ওয়্যারিং’ প্রশিক্ষণ শুরু চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস ডুমুরিয়ায় দুটি খাল খননে অনিয়ম ঃ ১ কোটি ৩৬ লাখ টাকা ফেরত বাধ্য হল প্রশাসন জলাবদ্ধতা নিরসনে খনন করা খালের পাড়ে রোপনকৃত চারা জলমগ্ন চট্টগ্রাম চন্দনাইশ দোহাজারীতে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদের জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠিত হয়েছে বৌলাই নদীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর শিশু পর্যটক রুকাইয়ার মরদেহ উদ্ধার খুলনার পাইকগাছায় কপিলমুনিতে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে এক ছাত্রী গুরুতর আহত হয়েছে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা

  • Reporter Name
  • সময়: ০৯:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ১৭ Time View

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্ট্যান্ড এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২ টারদিকে এ অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, মৌচাক স্ট্যান্ড এলাকায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ মহাসড়ক পারাপার করেন। ব্যস্ত এই মহাসড়ক পার হতে গিয়ে পথচারীদের ঝুঁকি নিতে হয়।

এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত বৃহস্পতিবারও মৌচাক স্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় নিরাপদ পারাপারের দাবিতে শুক্রবার মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা।

এর আগে একই দাবিতে মৌচাক স্কাউট স্কুলের শিক্ষার্থীরাও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল বলে স্থানীয়রা জানান।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “মৌচাক স্ট্যান্ড দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। মহাসড়ক পারাপারের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। দীর্ঘদিন ধরে ফুট ওভারব্রিজের দাবি জানিয়ে আসলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা সড়কে অবস্থান নিয়েছি।”

মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, “ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিটি স্থানীয়দের দীর্ঘদিনের। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ। এ সময় পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

গাজীপুর কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ওসি জাফর আলী খান বলেন, “ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে স্থানীয়রা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

স্থানীয়দের দাবি, মৌচাক স্ট্যান্ড এলাকায় পথচারীদের নিরাপদে মহাসড়ক পারাপারের জন্য দ্রুত ফুট ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আরও পড়ুনঃ  বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
Tag :
জনপ্রিয় নিউজ

বদলগাছী হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ

কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা

সময়: ০৯:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্ট্যান্ড এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২ টারদিকে এ অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, মৌচাক স্ট্যান্ড এলাকায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ মহাসড়ক পারাপার করেন। ব্যস্ত এই মহাসড়ক পার হতে গিয়ে পথচারীদের ঝুঁকি নিতে হয়।

এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত বৃহস্পতিবারও মৌচাক স্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় নিরাপদ পারাপারের দাবিতে শুক্রবার মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা।

এর আগে একই দাবিতে মৌচাক স্কাউট স্কুলের শিক্ষার্থীরাও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল বলে স্থানীয়রা জানান।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “মৌচাক স্ট্যান্ড দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। মহাসড়ক পারাপারের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। দীর্ঘদিন ধরে ফুট ওভারব্রিজের দাবি জানিয়ে আসলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা সড়কে অবস্থান নিয়েছি।”

মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, “ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিটি স্থানীয়দের দীর্ঘদিনের। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ। এ সময় পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

গাজীপুর কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ওসি জাফর আলী খান বলেন, “ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে স্থানীয়রা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

স্থানীয়দের দাবি, মৌচাক স্ট্যান্ড এলাকায় পথচারীদের নিরাপদে মহাসড়ক পারাপারের জন্য দ্রুত ফুট ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আরও পড়ুনঃ  নরসিংদীতে অসহায় মালা আক্তারের পাশে জেলা প্রশাসন