Dhaka ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • সময়: ০৮:৪৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৭৮ Time View

মো. মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট ও সম্পত্তি জবরদখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিধবা মাসুমা বেগম। তিনি ভূমিদস্যু ওমর ফারুক শেখ গংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিজের সম্পত্তি উদ্ধারের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে মাসুমা বেগম এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মাসুমা বেগম বলেন, তার স্বামী মৃত মো. সিরাজুল ইসলাম ২০১০ সালের ৮ জুলাই ৬০৩৯ নম্বর হেবার ঘোষণাপত্র রেজিস্ট্রি দলিলের মাধ্যমে তাকে ২৭.৫০ শতাংশ সম্পত্তি প্রদান করেন। পরবর্তীতে তিনি নিজ নামে নামজারি, জমাভাগ ও হোল্ডিং খুলে নিয়মিত খাজনা পরিশোধ করে শান্তিপূর্ণভাবে ভোগদখলে ছিলেন।

তিনি অভিযোগ করেন, স্বামীর মৃত্যুর পর বড়গাঁও গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে আব্দুল আউয়াল শেখ এবং তার ছেলে ওমর ফারুক শেখ, আলমগীর হোসেন শেখ বকুল ও জাইদুল ইসলাম শেখ তার সম্পত্তি দখলের চেষ্টা শুরু করেন।

মাসুমা বেগম অভিযোগ করে বলেন, “২০২২ সালের ২১ অক্টোবর ওমর ফারুক শেখ গং আমার বাড়িতে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায়। পরবর্তীতে ৩১ অক্টোবর ৪০-৫০ জন লোক নিয়ে বাড়িতে হামলা চালিয়ে বাউন্ডারি ওয়াল ভেঙে আমাকে ও সন্তানদের মারধর করে ঘর থেকে বের করে দেয়। পরে ঘরের আসবাবপত্র, টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুট করে বসতবাড়ি দখলে নেয়।”

তিনি আরও অভিযোগ করেন, দখল করা জায়গায় ৭টি দোকানঘর, একটি অফিস ও একটি কিন্ডারগার্টেন স্কুল নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে।

মাসুমা বেগম বলেন, বিষয়টি নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, কালীগঞ্জ থানা ও গাজীপুর পুলিশ সুপারের কাছে আবেদন করলেও এখন পর্যন্ত কার্যকর প্রতিকার পাননি।

তিনি আরও অভিযোগ করেন, একই চক্র এলাকার অন্য কয়েকজনের জমিও জবরদখল করে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করছে।

আরও পড়ুনঃ  বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ

সংবাদ সম্মেলনে তিনি তার সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাসুমা বেগমের ছেলে মো. মেহেদী হাসান শেখ, মো. আনা নুর ইসলাম শেখ সাকিল, মো. মিনহাজুর রহমান শেখ, মো. মাজহারুল ইসলাম শেখ এবং তার বোন মোসা. হালিমা বেগম, মোসা. আলেয়া বেগম ও মোসা. সালমা বেগম।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

সময়: ০৮:৪৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

মো. মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট ও সম্পত্তি জবরদখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিধবা মাসুমা বেগম। তিনি ভূমিদস্যু ওমর ফারুক শেখ গংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিজের সম্পত্তি উদ্ধারের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে মাসুমা বেগম এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মাসুমা বেগম বলেন, তার স্বামী মৃত মো. সিরাজুল ইসলাম ২০১০ সালের ৮ জুলাই ৬০৩৯ নম্বর হেবার ঘোষণাপত্র রেজিস্ট্রি দলিলের মাধ্যমে তাকে ২৭.৫০ শতাংশ সম্পত্তি প্রদান করেন। পরবর্তীতে তিনি নিজ নামে নামজারি, জমাভাগ ও হোল্ডিং খুলে নিয়মিত খাজনা পরিশোধ করে শান্তিপূর্ণভাবে ভোগদখলে ছিলেন।

তিনি অভিযোগ করেন, স্বামীর মৃত্যুর পর বড়গাঁও গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে আব্দুল আউয়াল শেখ এবং তার ছেলে ওমর ফারুক শেখ, আলমগীর হোসেন শেখ বকুল ও জাইদুল ইসলাম শেখ তার সম্পত্তি দখলের চেষ্টা শুরু করেন।

মাসুমা বেগম অভিযোগ করে বলেন, “২০২২ সালের ২১ অক্টোবর ওমর ফারুক শেখ গং আমার বাড়িতে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায়। পরবর্তীতে ৩১ অক্টোবর ৪০-৫০ জন লোক নিয়ে বাড়িতে হামলা চালিয়ে বাউন্ডারি ওয়াল ভেঙে আমাকে ও সন্তানদের মারধর করে ঘর থেকে বের করে দেয়। পরে ঘরের আসবাবপত্র, টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুট করে বসতবাড়ি দখলে নেয়।”

তিনি আরও অভিযোগ করেন, দখল করা জায়গায় ৭টি দোকানঘর, একটি অফিস ও একটি কিন্ডারগার্টেন স্কুল নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে।

মাসুমা বেগম বলেন, বিষয়টি নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, কালীগঞ্জ থানা ও গাজীপুর পুলিশ সুপারের কাছে আবেদন করলেও এখন পর্যন্ত কার্যকর প্রতিকার পাননি।

তিনি আরও অভিযোগ করেন, একই চক্র এলাকার অন্য কয়েকজনের জমিও জবরদখল করে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করছে।

আরও পড়ুনঃ  শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ