Dhaka ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
গুম-খুন ও জুলাইয়ে নিহতদের পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত সাপাহারে রিকশা ও ভ্যান চালক ইউনিয়নের দিঘীরহাট বাজার শাখার কমিটি গঠন, সভাপতি সাদ্দাম, সম্পাদক মামুন নোয়াখালীর হাতিয়ায় পরিচয় মেলার আগেই বৃদ্ধের মৃত্যু পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক, বাঁধ নির্মাণের আকুল দাবি কালীগঞ্জের জামালপুরে জামাইয়ের হাতে শ্বশুর খুন শংকরপুরে মাদকের আস্তানা, ১৮৫ বোতল সিরাপসহ নারী-পুরুষ গ্রেফতার ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত সেই চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন সারের লুটপাট রোধে দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের সফল অভিযান সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কিশোরগঞ্জ শহরের অন্যতম ব্যস্ত মেডিকেল সড়কে দীর্ঘদিন ধরে পড়ে থাকা মাটির স্তুপ জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে!

  • Reporter Name
  • সময়: ০৬:৪৩:০০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৩৩৮ Time View

সড়কের মাঝখানে ফেলে রাখা এই মাটির কারণে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন হাসপাতালগামী রোগী, পথচারী ও যানবাহনের যাত্রীরা।

কিশোরগঞ্জ রেলস্টেশনসংলগ্ন ডাকবাংলো এলাকায় ড্রেইন নির্মাণকাজের সময় সড়ক কেটে যে মাটি তোলা হয়েছিল, তা মূল সড়কের ওপরই ফেলে রাখা হয়। কাজ শেষ হওয়ার পর প্রায় তিন মাস পেরিয়ে গেলেও মাটি অপসারণ না করায় সড়কটি এখন সরু হয়ে গেছে।

ফলে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন দীর্ঘ সময় আটকে থাকছে। এতে সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে চরম বিপাকে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। সংকুচিত সড়কে চলাচলের সময় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটছে।

এলাকাবাসীর অভিযোগ, মাটির স্তুপ থেকে প্রতিনিয়ত উড়ে আসা ধুলাবালির কারণে মানুষের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। অনেকেই শ্বাসকষ্ট, চোখে জ্বালাপোড়া ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন। শিশু ও বয়স্কদের জন্য এই পরিস্থিতি আরও বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন তারা।

অন্যদিকে, স্টেশন এলাকার ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অতিরিক্ত ধুলাবালি ও যানজটের কারণে ক্রেতার সংখ্যা কমে গেছে। দোকানদারদের ভাষ্য, ধুলায় পণ্য নষ্ট হচ্ছে এবং ব্যবসা পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি, ড্রেইন নির্মাণ শেষে সড়ক পরিষ্কার করার দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তরের হলেও তারা তা যথাযথভাবে পালন করেননি। পৌরসভাকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা দেখা যায়নি।

এলাকাবাসী দ্রুত মাটির স্তুপ অপসারণ করে সড়কটি যান চলাচলের উপযোগী করার পাশাপাশি দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে জনভোগান্তি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

গুম-খুন ও জুলাইয়ে নিহতদের পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র

কিশোরগঞ্জ শহরের অন্যতম ব্যস্ত মেডিকেল সড়কে দীর্ঘদিন ধরে পড়ে থাকা মাটির স্তুপ জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে!

সময়: ০৬:৪৩:০০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

সড়কের মাঝখানে ফেলে রাখা এই মাটির কারণে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন হাসপাতালগামী রোগী, পথচারী ও যানবাহনের যাত্রীরা।

কিশোরগঞ্জ রেলস্টেশনসংলগ্ন ডাকবাংলো এলাকায় ড্রেইন নির্মাণকাজের সময় সড়ক কেটে যে মাটি তোলা হয়েছিল, তা মূল সড়কের ওপরই ফেলে রাখা হয়। কাজ শেষ হওয়ার পর প্রায় তিন মাস পেরিয়ে গেলেও মাটি অপসারণ না করায় সড়কটি এখন সরু হয়ে গেছে।

ফলে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন দীর্ঘ সময় আটকে থাকছে। এতে সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে চরম বিপাকে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। সংকুচিত সড়কে চলাচলের সময় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটছে।

এলাকাবাসীর অভিযোগ, মাটির স্তুপ থেকে প্রতিনিয়ত উড়ে আসা ধুলাবালির কারণে মানুষের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। অনেকেই শ্বাসকষ্ট, চোখে জ্বালাপোড়া ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন। শিশু ও বয়স্কদের জন্য এই পরিস্থিতি আরও বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন তারা।

অন্যদিকে, স্টেশন এলাকার ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অতিরিক্ত ধুলাবালি ও যানজটের কারণে ক্রেতার সংখ্যা কমে গেছে। দোকানদারদের ভাষ্য, ধুলায় পণ্য নষ্ট হচ্ছে এবং ব্যবসা পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি, ড্রেইন নির্মাণ শেষে সড়ক পরিষ্কার করার দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তরের হলেও তারা তা যথাযথভাবে পালন করেননি। পৌরসভাকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা দেখা যায়নি।

এলাকাবাসী দ্রুত মাটির স্তুপ অপসারণ করে সড়কটি যান চলাচলের উপযোগী করার পাশাপাশি দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে জনভোগান্তি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

আরও পড়ুনঃ  গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে বোর্ড পুনর্গঠনের দাবি