Dhaka ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মাসাসের ফুলেল শুভেচ্ছা

  • Reporter Name
  • সময়: ০৬:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ১০৮ Time View

নিজস্ব প্রতিবেদক:


কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নবনিযুক্ত চেয়ারম্যান উদ্‌বাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) এবং কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

শনিবার দুপুরে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মাসাসের চেয়ারম্যান মীর্জা ফসিহ উদ্দিন আহমেদ, সাংবাদিক ইউনিয়নের সদস্য মোতালেব হোসেন, মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি, আবুল খায়ের, সাপ্তাহিক দেশপত্র পত্রিকার প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, সময় এডিশন-এর সম্পাদক মো. শাহরিয়া এবং অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

সৌজন্য সাক্ষাৎকালে চেয়ারম্যান উদ্‌বাদুল বারী আবু উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সৎ সাংবাদিকতার মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক উদ্যোগ জনগণের সামনে যথাযথভাবে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি তিনি কুমিল্লাকে একটি আধুনিক, পরিকল্পিত ও দেশের অন্যতম মডেল নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ কুমিল্লার সার্বিক উন্নয়ন, সুশৃঙ্খল নগর পরিকল্পনা এবং জনবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সফলতা কামনা করেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার নির্বাচন কমিশনারবৃন্দের সাথে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মাসাসের ফুলেল শুভেচ্ছা

সময়: ০৬:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

নিজস্ব প্রতিবেদক:


কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নবনিযুক্ত চেয়ারম্যান উদ্‌বাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) এবং কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

শনিবার দুপুরে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মাসাসের চেয়ারম্যান মীর্জা ফসিহ উদ্দিন আহমেদ, সাংবাদিক ইউনিয়নের সদস্য মোতালেব হোসেন, মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি, আবুল খায়ের, সাপ্তাহিক দেশপত্র পত্রিকার প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, সময় এডিশন-এর সম্পাদক মো. শাহরিয়া এবং অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

সৌজন্য সাক্ষাৎকালে চেয়ারম্যান উদ্‌বাদুল বারী আবু উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সৎ সাংবাদিকতার মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক উদ্যোগ জনগণের সামনে যথাযথভাবে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি তিনি কুমিল্লাকে একটি আধুনিক, পরিকল্পিত ও দেশের অন্যতম মডেল নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ কুমিল্লার সার্বিক উন্নয়ন, সুশৃঙ্খল নগর পরিকল্পনা এবং জনবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সফলতা কামনা করেন।

আরও পড়ুনঃ  শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি