Dhaka ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, আমির হামজার গাড়িতে ইট-পাটকেল

  • Reporter Name
  • সময়: ০৬:১৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৫ Time View

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি |

কুষ্টিয়ায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে নিয়ে সংসদ সদস্য আমির হামজার বক্তব্যকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এমপি আমির হামজার গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের ছয় রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সমাবেশ শেষে বিকেল সাড়ে ৬টার দিকে সভাপতি সমাপনী বক্তব্য দেওয়ার সময় এমপি আমির হামজার গাড়ি ওই এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় জামায়াত সমর্থক ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় এমপি আমির হামজার গাড়িতে ইট-পাটকেল লাগে।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমির হামজার ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা হয়, ‘এমপি আমির হামজার গাড়িতে হামলা। বাড়ি ভাঙচুরের চেষ্টা।’

তবে ওই পোস্টে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। হামলার সময়, স্থান এবং কারা এর সঙ্গে জড়িত—এসব বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাতব্বর হোসেন জানান, সংসদ সদস্যের নিরাপত্তার স্বার্থে তার বাড়ির আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, বিকেল সাড়ে ৫টার পর সংসদ সদস্যের বাড়ি ঘেরাও হতে পারে—এমন আশঙ্কার খবর পাওয়ার পর নিরাপত্তার অংশ হিসেবে পুলিশ মোতায়েন করা হয়।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
Tag :
জনপ্রিয় নিউজ

কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, আমির হামজার গাড়িতে ইট-পাটকেল

সময়: ০৬:১৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি |

কুষ্টিয়ায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে নিয়ে সংসদ সদস্য আমির হামজার বক্তব্যকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এমপি আমির হামজার গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের ছয় রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সমাবেশ শেষে বিকেল সাড়ে ৬টার দিকে সভাপতি সমাপনী বক্তব্য দেওয়ার সময় এমপি আমির হামজার গাড়ি ওই এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় জামায়াত সমর্থক ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় এমপি আমির হামজার গাড়িতে ইট-পাটকেল লাগে।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমির হামজার ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা হয়, ‘এমপি আমির হামজার গাড়িতে হামলা। বাড়ি ভাঙচুরের চেষ্টা।’

তবে ওই পোস্টে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। হামলার সময়, স্থান এবং কারা এর সঙ্গে জড়িত—এসব বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাতব্বর হোসেন জানান, সংসদ সদস্যের নিরাপত্তার স্বার্থে তার বাড়ির আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, বিকেল সাড়ে ৫টার পর সংসদ সদস্যের বাড়ি ঘেরাও হতে পারে—এমন আশঙ্কার খবর পাওয়ার পর নিরাপত্তার অংশ হিসেবে পুলিশ মোতায়েন করা হয়।

আরও পড়ুনঃ  বদলগাছীতে ইজারা ছাড়াই খাস পুকুরে মাছ চাষ, বিএনপি নেতার বিরুদ্ধে দখলের অভিযোগ