Dhaka ১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক মিথুনের বিরুদ্ধে তদন্তের আশ্বাস জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হরিণাকুন্ডুর চাঁদপুর ইউনিয়ন কোটচাঁদপুরের দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা বকশীগঞ্জে পরিদর্শনের পরদিনই পানি নিষ্কাশনে মাঠে শাকিল তালুকদার বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আশার আর্থিক সহায়তা প্রদান কেন্দুয়ায় সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী: বিশেষ শিশুদের শিক্ষায় মানবিক উদ্যোগ, সরকারি স্বীকৃতির দাবি নেত্রকোনার কেন্দুয়ায় টিকেট খেলা কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২; পাল্টাপাল্টি হামলা ও লুটপাটের অভিযোগ ডিমলায় বুড়িতিস্তা নদীর বাঁধ সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি আব্দুস সাত্তার ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে দিনব্যাপী সাঁড়াশি অভিযান, ৪ কেজি গাঁজা উদ্ধার ও একজন গ্রেপ্তার ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা: বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কৃষি উন্নয়ন ও পেশাগত সহযোগিতায় একসঙ্গে কাজের অঙ্গীকার উত্তরা কৃষিবিদদের

  • Reporter Name
  • সময়: ০৮:৩৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১০ Time View

উত্তরায় বসবাসরত কৃষিবিদদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর লক্ষ্যে ‘উত্তরা কৃষিবিদ কমিউনিটি’র উদ্যোগে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে উত্তরার একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ফাল্গুনী রেস্তোরাঁর স্বত্বাধিকারী কৃষিবিদ রেজা নূর মোহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও উদ্যোক্তা কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলক।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব কৃষিবিদ মিজানুর রহমান ও ড. আবুল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান, অস্ট্রেলিয়াপ্রবাসী কৃষিবিদ সাইদুর রহমান জুলিয়াস, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের (আইআরআরআই) সাবেক চিফ অব পার্টি ড. মুহাম্মদ সিরাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কৃষিবিদ, উদ্যোক্তা ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় কৃষি গবেষণা, উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান, ব্যবসা এবং পেশাগত অগ্রগতিতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

তারা বলেন, উত্তরায় বসবাসকারী কৃষিবিদদের মধ্যে নিয়মিত যোগাযোগের সুযোগ কম থাকলেও এ ধরনের আয়োজন একটি কার্যকর পেশাগত নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়ক হবে। এর মাধ্যমে অভিজ্ঞতা বিনিময়, নতুন উদ্যোগ গ্রহণ এবং কৃষি খাতের উন্নয়নে সম্মিলিত ভূমিকা রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে ‘উত্তরা কৃষিবিদ কমিউনিটি’কে আরও সংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি উত্তরায় বসবাসরত আরও বেশি কৃষিবিদকে এ উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

আলোচনা শেষে প্রতি মাসের শেষ শুক্রবার সকালে নিয়মিত মিলনমেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আয়োজকদের আশা, এ উদ্যোগের মাধ্যমে কৃষিবিদদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী হবে।

অংশগ্রহণকারী কৃষিবিদরা দেশের কৃষি উন্নয়ন, কৃষকের কল্যাণ, নিরাপদ ও টেকসই খাদ্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষিবিদদের পেশাগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, ‘উত্তরা কৃষিবিদ কমিউনিটি’কে একটি অরাজনৈতিক, সামাজিক ও পেশাভিত্তিক নেটওয়ার্ক হিসেবে গড়ে তুলে জাতীয় উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখাই তাদের লক্ষ্য।

আরও পড়ুনঃ  নিজপাড়ায় তারুণ্যের আলোর ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট
Tag :
জনপ্রিয় নিউজ

পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক মিথুনের বিরুদ্ধে তদন্তের আশ্বাস

কৃষি উন্নয়ন ও পেশাগত সহযোগিতায় একসঙ্গে কাজের অঙ্গীকার উত্তরা কৃষিবিদদের

সময়: ০৮:৩৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

উত্তরায় বসবাসরত কৃষিবিদদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর লক্ষ্যে ‘উত্তরা কৃষিবিদ কমিউনিটি’র উদ্যোগে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে উত্তরার একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ফাল্গুনী রেস্তোরাঁর স্বত্বাধিকারী কৃষিবিদ রেজা নূর মোহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও উদ্যোক্তা কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলক।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব কৃষিবিদ মিজানুর রহমান ও ড. আবুল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান, অস্ট্রেলিয়াপ্রবাসী কৃষিবিদ সাইদুর রহমান জুলিয়াস, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের (আইআরআরআই) সাবেক চিফ অব পার্টি ড. মুহাম্মদ সিরাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কৃষিবিদ, উদ্যোক্তা ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় কৃষি গবেষণা, উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান, ব্যবসা এবং পেশাগত অগ্রগতিতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

তারা বলেন, উত্তরায় বসবাসকারী কৃষিবিদদের মধ্যে নিয়মিত যোগাযোগের সুযোগ কম থাকলেও এ ধরনের আয়োজন একটি কার্যকর পেশাগত নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়ক হবে। এর মাধ্যমে অভিজ্ঞতা বিনিময়, নতুন উদ্যোগ গ্রহণ এবং কৃষি খাতের উন্নয়নে সম্মিলিত ভূমিকা রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে ‘উত্তরা কৃষিবিদ কমিউনিটি’কে আরও সংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি উত্তরায় বসবাসরত আরও বেশি কৃষিবিদকে এ উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

আলোচনা শেষে প্রতি মাসের শেষ শুক্রবার সকালে নিয়মিত মিলনমেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আয়োজকদের আশা, এ উদ্যোগের মাধ্যমে কৃষিবিদদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী হবে।

অংশগ্রহণকারী কৃষিবিদরা দেশের কৃষি উন্নয়ন, কৃষকের কল্যাণ, নিরাপদ ও টেকসই খাদ্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষিবিদদের পেশাগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, ‘উত্তরা কৃষিবিদ কমিউনিটি’কে একটি অরাজনৈতিক, সামাজিক ও পেশাভিত্তিক নেটওয়ার্ক হিসেবে গড়ে তুলে জাতীয় উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখাই তাদের লক্ষ্য।

আরও পড়ুনঃ  বকশীগঞ্জে পরিদর্শনের পরদিনই পানি নিষ্কাশনে মাঠে শাকিল তালুকদার