Dhaka ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক মিথুনের বিরুদ্ধে তদন্তের আশ্বাস জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হরিণাকুন্ডুর চাঁদপুর ইউনিয়ন কোটচাঁদপুরের দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা বকশীগঞ্জে পরিদর্শনের পরদিনই পানি নিষ্কাশনে মাঠে শাকিল তালুকদার বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আশার আর্থিক সহায়তা প্রদান কেন্দুয়ায় সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী: বিশেষ শিশুদের শিক্ষায় মানবিক উদ্যোগ, সরকারি স্বীকৃতির দাবি নেত্রকোনার কেন্দুয়ায় টিকেট খেলা কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২; পাল্টাপাল্টি হামলা ও লুটপাটের অভিযোগ ডিমলায় বুড়িতিস্তা নদীর বাঁধ সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি আব্দুস সাত্তার ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে দিনব্যাপী সাঁড়াশি অভিযান, ৪ কেজি গাঁজা উদ্ধার ও একজন গ্রেপ্তার ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা: বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কেন্দুয়ায় সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী: বিশেষ শিশুদের শিক্ষায় মানবিক উদ্যোগ, সরকারি স্বীকৃতির দাবি

  • Reporter Name
  • সময়: ০৯:২০:১৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ১২ Time View

মোঃ আব্দুল আউয়াল খান,
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

অবহেলিত ও অনাদরে বেড়ে ওঠা প্রতিবন্ধী ছেলে-মেয়েদের কল্যাণে সমাজের খুব কম মানুষই এগিয়ে আসেন। কেন্দুয়া পৌর সদরে অনেক প্রতিবন্ধী শিশু থাকলেও তাদের লেখাপড়ার জন্য দীর্ঘদিন কোনো বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ছিল না।

পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শক্রমে বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও সাবেক চেয়ারম্যান সালমা আক্তার-এর উদ্যোগে ২০১৬ সালে এলাকার প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও শারীরিক বিকাশের লক্ষ্যে কেন্দুয়া-আঠারোবাড়ী মেইন রোডের কমলপুর এলাকায় একটি টিনশেড বাড়ি ভাড়া নিয়ে “কেন্দুয়া সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী” প্রতিষ্ঠা করা হয়।

প্রতিষ্ঠানটিতে শিক্ষক, শিক্ষিকা, আয়া, পিয়ন, ড্রাইভার ও নাইট গার্ড হিসেবে অনেকেই বিনা বেতনে সেবাদানে এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় সালমা আক্তার প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী সংগ্রহ করে শিক্ষা কার্যক্রম চালু করেন।

পরবর্তীতে ২০১৯ সালে সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে সালমা আক্তারকে মনোনয়ন দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের জন্য ভবন নির্মাণ করে প্রতিষ্ঠানটিকে নিজস্ব জায়গায় স্থানান্তর করেন এবং শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখেন।

সাজিউড়া রোডে উপজেলা পরিষদ থেকে প্রায় ৩০০ গজ দূরে, কেন্দুয়া পৌরসভার চন্দ্রগাতী গ্রামে তাঁর বড় ছেলের নামে ক্রয়কৃত ৩৫ শতাংশ জমি তিনি “কেন্দুয়া সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী”-এর নামে দান করে দেন। এছাড়াও তাঁর একান্ত প্রচেষ্টায় প্রতিবন্ধী শিশুদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী, শিক্ষা উপকরণ, খেলাধুলা ও ব্যায়ামের সরঞ্জাম সংগ্রহ করা হয়।

বর্তমানে প্রতিষ্ঠানটি শিক্ষক-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় পরিচালিত হলেও এখন পর্যন্ত এটি সরকারি স্বীকৃতি কিংবা এমপিওভুক্ত হয়নি।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০২১ সাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেন্দুয়া পদাধিকারবলে প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে প্রতিষ্ঠাতা সালমা আক্তার বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে আগের মতো সময় দিতে পারেন না। এলাকাবাসী তাঁর সুস্থতা কামনার পাশাপাশি “কেন্দুয়া সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী”-কে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত না হলে সরকারও ক্ষতিগ্রস্ত হবে: আইউব আলী হাওলাদার

প্রধান শিক্ষক মামুন মিয়া বলেন,
“বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিনা বেতনে স্বেচ্ছাসেবী হিসেবে বিশেষ শিশুদের শিক্ষা ও সেবাদান করে আসছেন।”

তিনি আরও বলেন,
“সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা একাধিকবার বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। কিন্তু এখন পর্যন্ত বিদ্যালয়টি স্বীকৃতি ও এমপিওভুক্ত হয়নি। বর্তমান সরকার প্রতিবন্ধীদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিচ্ছে। আশা করছি, অচিরেই মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি ও এমপিওভুক্ত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।”

বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারীরাও প্রতিষ্ঠাতা সালমা আক্তার-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

সমগ্র দেশে প্রতিষ্ঠিত প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর শিক্ষক-কর্মচারীরা এখন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশায় দিন গুনছেন।

Tag :
জনপ্রিয় নিউজ

পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক মিথুনের বিরুদ্ধে তদন্তের আশ্বাস

কেন্দুয়ায় সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী: বিশেষ শিশুদের শিক্ষায় মানবিক উদ্যোগ, সরকারি স্বীকৃতির দাবি

সময়: ০৯:২০:১৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

মোঃ আব্দুল আউয়াল খান,
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

অবহেলিত ও অনাদরে বেড়ে ওঠা প্রতিবন্ধী ছেলে-মেয়েদের কল্যাণে সমাজের খুব কম মানুষই এগিয়ে আসেন। কেন্দুয়া পৌর সদরে অনেক প্রতিবন্ধী শিশু থাকলেও তাদের লেখাপড়ার জন্য দীর্ঘদিন কোনো বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ছিল না।

পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শক্রমে বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও সাবেক চেয়ারম্যান সালমা আক্তার-এর উদ্যোগে ২০১৬ সালে এলাকার প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও শারীরিক বিকাশের লক্ষ্যে কেন্দুয়া-আঠারোবাড়ী মেইন রোডের কমলপুর এলাকায় একটি টিনশেড বাড়ি ভাড়া নিয়ে “কেন্দুয়া সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী” প্রতিষ্ঠা করা হয়।

প্রতিষ্ঠানটিতে শিক্ষক, শিক্ষিকা, আয়া, পিয়ন, ড্রাইভার ও নাইট গার্ড হিসেবে অনেকেই বিনা বেতনে সেবাদানে এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় সালমা আক্তার প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী সংগ্রহ করে শিক্ষা কার্যক্রম চালু করেন।

পরবর্তীতে ২০১৯ সালে সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে সালমা আক্তারকে মনোনয়ন দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের জন্য ভবন নির্মাণ করে প্রতিষ্ঠানটিকে নিজস্ব জায়গায় স্থানান্তর করেন এবং শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখেন।

সাজিউড়া রোডে উপজেলা পরিষদ থেকে প্রায় ৩০০ গজ দূরে, কেন্দুয়া পৌরসভার চন্দ্রগাতী গ্রামে তাঁর বড় ছেলের নামে ক্রয়কৃত ৩৫ শতাংশ জমি তিনি “কেন্দুয়া সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী”-এর নামে দান করে দেন। এছাড়াও তাঁর একান্ত প্রচেষ্টায় প্রতিবন্ধী শিশুদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী, শিক্ষা উপকরণ, খেলাধুলা ও ব্যায়ামের সরঞ্জাম সংগ্রহ করা হয়।

বর্তমানে প্রতিষ্ঠানটি শিক্ষক-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় পরিচালিত হলেও এখন পর্যন্ত এটি সরকারি স্বীকৃতি কিংবা এমপিওভুক্ত হয়নি।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০২১ সাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেন্দুয়া পদাধিকারবলে প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে প্রতিষ্ঠাতা সালমা আক্তার বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে আগের মতো সময় দিতে পারেন না। এলাকাবাসী তাঁর সুস্থতা কামনার পাশাপাশি “কেন্দুয়া সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী”-কে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত: রতন কর্মকারের পাশে ট্রিটমেন্ট হাসপাতাল পরিবার