Dhaka ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ক্রিকেটের পর ফুটবলেও ডার্ক নাইট প্রথম ফুটবল ম্যাচেই ২–১ গোলে জয় বকশীগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু নবীনগরে নোটিশ ছাড়াই নির্মাণাধীন সড়কের পাশে সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিউ জার্সির ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে বেনেট এগিয়ে, নতুন জরিপে কিয়ানকে পেছনে ফেলেছেন সরিষাবাড়িতে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন গোদাগাড়ীর ওসি সুজন মিঞা পেলেন বিশেষ পুরস্কার মেট্রোরেলের নির্মাণ ব্যয়: একটি তুলনামূলক পর্যালোচনা From Local 6 Business Agent to SAG-AFTRA Executive Director: The Remarkable Career of Brian Lysell লোকাল ৬-এর বিজনেস এজেন্ট থেকে SAG-AFTRA-এর নির্বাহী পরিচালক: ব্রায়ান লাইসেলের অসাধারণ কর্মজীবন জার্সি সিটির কোরাই কিচেন: ঘরোয়া বাংলাদেশি স্বাদের জাতীয় স্বীকৃতি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কোনাবাড়ীতে নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ১১:১৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ Time View

মো. সুলতান মাহমুদ,
স্টাফ রিপোর্টার:

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি শিহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহানগরীর জরুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিহাব উদ্দিন লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার দক্ষিণ ঘড্ডিমারী এলাকার এরশাদের ছেলে। তিনি বাবা-মায়ের সঙ্গে গাজীপুর মহানগরীর জরুন এলাকায় সোলায়মানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখার হোসেন

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ মে রাত ১১টার দিকে নাসির উদ্দীন পালোয়ানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতরভাবে জখম করা হয়। হামলায় একই পরিবারের আরও ছয়জন আহত হন। গুরুতর আহত নাসির উদ্দীন পালোয়ান দীর্ঘ প্রায় ৩৫ দিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে মো. শাহ আলম পালোয়ান বাদী হয়ে কোনাবাড়ী থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, মামলার কয়েকজন আসামি আদালত থেকে জামিনে রয়েছেন এবং কয়েকজন পলাতক। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, শিহাব উদ্দিনকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  সাচারে গনেশ পূজা উপলক্ষে আনন্দ রেলি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে
Tag :
জনপ্রিয় নিউজ

ক্রিকেটের পর ফুটবলেও ডার্ক নাইট প্রথম ফুটবল ম্যাচেই ২–১ গোলে জয়

কোনাবাড়ীতে নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেপ্তার

সময়: ১১:১৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মো. সুলতান মাহমুদ,
স্টাফ রিপোর্টার:

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি শিহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহানগরীর জরুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিহাব উদ্দিন লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার দক্ষিণ ঘড্ডিমারী এলাকার এরশাদের ছেলে। তিনি বাবা-মায়ের সঙ্গে গাজীপুর মহানগরীর জরুন এলাকায় সোলায়মানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখার হোসেন

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ মে রাত ১১টার দিকে নাসির উদ্দীন পালোয়ানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতরভাবে জখম করা হয়। হামলায় একই পরিবারের আরও ছয়জন আহত হন। গুরুতর আহত নাসির উদ্দীন পালোয়ান দীর্ঘ প্রায় ৩৫ দিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে মো. শাহ আলম পালোয়ান বাদী হয়ে কোনাবাড়ী থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, মামলার কয়েকজন আসামি আদালত থেকে জামিনে রয়েছেন এবং কয়েকজন পলাতক। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, শিহাব উদ্দিনকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ