
আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং সহশিক্ষা কার্যক্রমের বিকাশে খাগড়াছড়িতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন।
সম্প্রতি এ উদ্যোগের অংশ হিসেবে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল, জাতীয় পতাকা ও চকলেট বিতরণ করা হয়। পাশাপাশি ঠাকুরছড়া গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ভলিবল ও নেট।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের ১৮ ই বেঙ্গলের লেফটেন্যান্ট আজওয়াদ, সদর জোনের এনসিওসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সেনাবাহিনীর এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ, দলগত চেতনা এবং দেশপ্রেমের মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
এদিকে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। তারা শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমের উন্নয়নে সহযোগিতার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পার্বত্য অঞ্চলে শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখছে।
Reporter Name 
























