Dhaka ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝিনাইদহে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত ভোলাহাটে অসহায় তামিজুদ্দিন ৭২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে বকশীগঞ্জে পাট চাষে লাভের আশা দেখছেন কৃষকরা মাহে রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত নড়াইলের মুলিয়ায় এক পা-তেই জীবন সংসার গোপী বিশ্বাস’র প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ জুলাই অভ্যুত্থান স্মরণে চাঁদপুরে ম্যারাথন, অংশ নিলেন পাঁচ শতাধিক প্রতিযোগী ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান আইডাহোতে শপিং সেন্টারে গুলি, নিহত ৩ নওগাঁয় ফল ব্যবসায়ীকে হাতুড়ি-হেলমেট পেটা করে ক্যাশ বক্সের সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন

  • Reporter Name
  • সময়: ০৭:৪২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৯ Time View

মিঠুন পাল,
পটুয়াখালী জেলা প্রতিনিধি

“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান—টেকসই উদ্যোগ করি বেগবান” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে হাসপাতালের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. ফাহিমা ইসলাম লিজা।

বক্তারা বলেন, জন্মের পরপরই নবজাতককে শালদুধ পান করানো, জীবনের প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং পরবর্তী সময়ে উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় মাতৃদুগ্ধ পান করানো শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে পরিবার, স্বাস্থ্যকর্মী, কমিউনিটি এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি মাতৃদুগ্ধের বিকল্প শিশুখাদ্য ও এর সরঞ্জামাদির বিপণন নিয়ন্ত্রণ আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসালট্যান্ট ডা. মোহাম্মদ আল-আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নোমান পারভেজ, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আভাস’-এর প্রতিনিধি শেখ মনি উদ্দিন, মেডিকেল অফিসারবৃন্দ, নার্সিং সুপারভাইজার, নার্স ও মিডওয়াইফ, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় প্রতিনিধি, আনসার সদস্য, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

অনুষ্ঠানের শেষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি
Tag :
জনপ্রিয় নিউজ

পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন

গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন

সময়: ০৭:৪২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

মিঠুন পাল,
পটুয়াখালী জেলা প্রতিনিধি

“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান—টেকসই উদ্যোগ করি বেগবান” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে হাসপাতালের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. ফাহিমা ইসলাম লিজা।

বক্তারা বলেন, জন্মের পরপরই নবজাতককে শালদুধ পান করানো, জীবনের প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং পরবর্তী সময়ে উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় মাতৃদুগ্ধ পান করানো শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে পরিবার, স্বাস্থ্যকর্মী, কমিউনিটি এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি মাতৃদুগ্ধের বিকল্প শিশুখাদ্য ও এর সরঞ্জামাদির বিপণন নিয়ন্ত্রণ আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসালট্যান্ট ডা. মোহাম্মদ আল-আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নোমান পারভেজ, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আভাস’-এর প্রতিনিধি শেখ মনি উদ্দিন, মেডিকেল অফিসারবৃন্দ, নার্সিং সুপারভাইজার, নার্স ও মিডওয়াইফ, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় প্রতিনিধি, আনসার সদস্য, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

অনুষ্ঠানের শেষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর