Dhaka ০১:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত না করায় বঞ্চনার অভিযোগ ও ক্ষোভ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত নিকলী থানার হাজতে পরোয়ানাভুক্ত আসামির মৃত্যু, আইনগত তদন্ত শুরু সারাদিনের প্রবল বর্ষণে কলকাতার জনজীবন বিপর্যস্ত, পথচলতি মানুষ বিপাকে ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা আলহামদুলিল্লাহ,  ​মানবতার সেবায় আরেকটি ছোট্ট উদ্যোগ সফলভাবে সম্পন্ন হলো ভারী বর্ষণে খুলশীর লালখান বাজারে ঝুঁকিপূর্ণ পাহাড় ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন সংসদ সদস্য: সাঈদ আল নোমান নেত্রকোনা পূর্বধলায় সংঘর্ষে উভয়পক্ষে আহত ১০, থানায় পাল্টাপাল্টি মামলা; গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গোদাগাড়ী কাকনহাটে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ও র‌্যাম্পের দাবিতে মানববন্ধন

৬ মে, ২০২৬ই

মোঃ রবিউল ইসলাম মিনাল,
গোদাগাড়ী, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর কাকনহাট রেলওয়ে স্টেশনের একপাশে প্ল্যাটফর্ম ও ট্রেনে উঠানামার জন্য র‌্যাম্প না থাকায় প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। কেউ কেউ পড়ে গিয়ে পা ভাঙছেন। এ অবস্থায় স্টেশনে দ্রুত র‌্যাম্প নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে স্টেশনের সামনেই এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। চাঁপাইনবাবগঞ্জের সিসিডিবি-সিআরপির সহযোগিতায় গোদাগাড়ী উপজেলা নেটওয়ার্ক কমিটি এই কর্মসূচির আয়োজন করে। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সিসিডিবি-সিপিআরপির এরিয়া ম্যানেজার পিটার সরকারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা নেটওয়ার্ক কমিটির সভানেত্রী দুলালী বেগম, কাকনহাট পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউল হক সরকার, পাকড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম বকুল, সংরক্ষিত নারী আসনের সদস্য লতিফা বেগম, রিশিকুল ইউপির সদস্য ফারুক হোসেন, সংরক্ষিত নারী আসনের সদস্য আলিয়া বেগম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক, মাদ্রাসার শিক্ষক মইনুল ইসলাম প্রমুখ।

স্থানীয়রা জানান, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যবর্তী স্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্টেশনটি প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ থেকে দেড় হাজার যাত্রী ব্যবহার করেন। কমিউটার ট্রেন, মল্লিকা পুনর্ভবা, ঢালারচর এক্সপ্রেস, মেইল ট্রেন, মহানন্দা এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস ট্রেন এই স্টেশন হয়ে যাতায়াত করে। তবে স্টেশনের মেইন লাইনের পাশে কোনো প্ল্যাটফর্ম বা র‌্যাম্প নেই। শুধু লুপ লাইনে প্ল্যাটফর্ম আছে। ক্রসিংয়ের জন্য ট্রেন মেইন লাইনে দাঁড়ালেই যাত্রীদের ওঠানামার জন্য চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে প্রবীণ যাত্রী ও শিক্ষকরা ট্রেনে ওঠানামায় চরম কষ্ট করেন।

বক্তারা বলেন, মাঝে মাঝেই যাত্রীরা পড়ে গিয়ে হাত-পা ভাঙেন। বছরখানেক আগে স্টেশনের বুকিং সহকারী ফায়জানা ইয়াসমিনও ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে যান। তারও পা ভেঙে গিয়েছিল। তারা এখানে র‌্যাম্প নির্মাণের পাশাপাশি ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচলকারী বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনের অন্তত এক মিনিট স্টপেজ দাবি করেন।

আরও পড়ুনঃ  সাপাহারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন শোভাযাত্রা, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

মানববন্ধন শেষে দাবি আদায়ের লক্ষ্যে কাকনহাট স্টেশন মাস্টার শিরিন আক্তারের মাধ্যমে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) বরাবর এবং কাকনহাট পৌরসভার প্রশাসক শামসুল ইসলামের দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়।

কাকনহাট স্টেশন মাস্টার শিরিন আক্তার বলেন, “এলাকাবাসীর এই দাবি যৌক্তিক। মেইন লাইনে প্ল্যাটফর্ম না থাকায় যাত্রীদের সত্যিই অনেক ভোগান্তি হয়। তাদের স্মারকলিপি যথাবিহিত কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।”

Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন

গোদাগাড়ী কাকনহাটে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ও র‌্যাম্পের দাবিতে মানববন্ধন

সময়: ১০:৪৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

৬ মে, ২০২৬ই

মোঃ রবিউল ইসলাম মিনাল,
গোদাগাড়ী, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর কাকনহাট রেলওয়ে স্টেশনের একপাশে প্ল্যাটফর্ম ও ট্রেনে উঠানামার জন্য র‌্যাম্প না থাকায় প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। কেউ কেউ পড়ে গিয়ে পা ভাঙছেন। এ অবস্থায় স্টেশনে দ্রুত র‌্যাম্প নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে স্টেশনের সামনেই এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। চাঁপাইনবাবগঞ্জের সিসিডিবি-সিআরপির সহযোগিতায় গোদাগাড়ী উপজেলা নেটওয়ার্ক কমিটি এই কর্মসূচির আয়োজন করে। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সিসিডিবি-সিপিআরপির এরিয়া ম্যানেজার পিটার সরকারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা নেটওয়ার্ক কমিটির সভানেত্রী দুলালী বেগম, কাকনহাট পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউল হক সরকার, পাকড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম বকুল, সংরক্ষিত নারী আসনের সদস্য লতিফা বেগম, রিশিকুল ইউপির সদস্য ফারুক হোসেন, সংরক্ষিত নারী আসনের সদস্য আলিয়া বেগম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক, মাদ্রাসার শিক্ষক মইনুল ইসলাম প্রমুখ।

স্থানীয়রা জানান, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যবর্তী স্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্টেশনটি প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ থেকে দেড় হাজার যাত্রী ব্যবহার করেন। কমিউটার ট্রেন, মল্লিকা পুনর্ভবা, ঢালারচর এক্সপ্রেস, মেইল ট্রেন, মহানন্দা এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস ট্রেন এই স্টেশন হয়ে যাতায়াত করে। তবে স্টেশনের মেইন লাইনের পাশে কোনো প্ল্যাটফর্ম বা র‌্যাম্প নেই। শুধু লুপ লাইনে প্ল্যাটফর্ম আছে। ক্রসিংয়ের জন্য ট্রেন মেইন লাইনে দাঁড়ালেই যাত্রীদের ওঠানামার জন্য চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে প্রবীণ যাত্রী ও শিক্ষকরা ট্রেনে ওঠানামায় চরম কষ্ট করেন।

বক্তারা বলেন, মাঝে মাঝেই যাত্রীরা পড়ে গিয়ে হাত-পা ভাঙেন। বছরখানেক আগে স্টেশনের বুকিং সহকারী ফায়জানা ইয়াসমিনও ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে যান। তারও পা ভেঙে গিয়েছিল। তারা এখানে র‌্যাম্প নির্মাণের পাশাপাশি ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচলকারী বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনের অন্তত এক মিনিট স্টপেজ দাবি করেন।

আরও পড়ুনঃ  এতিমখানার শিক্ষার্থীদের জন্য ক্যাপিটেশন গ্র্যান্টের চেক ও গাছের চারা বিতরণ