Dhaka ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সমঝোতার রাজনীতিতে আসার আহ্বান রাষ্ট্রপতির সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য ফিবোনাকি রোবটিক্স অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন কেএফটির প্রিয়ন্ত ও তার দল, এবার লক্ষ্য ইতালি বিশ্বম্ভরপুর পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সবুজ পরিবেশ গড়ার প্রত্যয়ে বিশ্বম্ভরপুরে ৪২০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ বিএনপির দুর্দিনে কর্মীদের পাশে থাকা উপজেলা বিএনপির সদস্য সচিব ‘বাবলু ভাই’ আজ কালীগঞ্জের রাজনীতিতে এক বিশ্বস্ত নাম রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় সাপাহারে শিক্ষক আছেন ১৫ জন, কাগজে শিক্ষার্থী ২৯৯; মাদ্রাসায় গিয়ে মিলল মাত্র ৪ জন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গোদাগাড়ীর সিএনবি মোড়ের নোবেলকে ঘিরে এলাকায় আতঙ্ক

মো. রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার সিএনবি মোড় অঞ্চলের মৃত সাইদুর রহমানের ছেলে নোবেলের বিরুদ্ধে মাদক ব্যবসা, বহনে স্ত্রীসহ সরাসরি সম্পৃক্ততা এবং প্রতিপক্ষকে ফাঁসিয়ে মাদকের চালান আত্মসাতের মারাত্মক অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নিজের মাদক সাম্রাজ্য টিকিয়ে রাখতে সে একদিকে যেমন নিজে মাদকের সঙ্গে জড়িত, অন্যদিকে প্রশাসনের ‘সোর্স’ পরিচয়ে দ্বিমুখী অপকৌশল অবলম্বন করে চলেছে।

প্রাপ্ত তথ্যে প্রকাশ, নোবেল নিজে মাদক ব্যবসার সঙ্গে সরাসরি যুক্ত থাকার পাশাপাশি স্ত্রীকে সঙ্গে নিয়ে কৌশলে মাদক বহনের কাজও পরিচালনা করে। তবে তার অপরাধের মাত্রা এখানেই সীমাবদ্ধ নয়। নিজের ব্যবসা নির্বিঘ্ন রাখতে এবং সুবিধামতো অন্যের হেরোইন বা মাদকের চালান আত্মসাৎ করতে সে প্রশাসনের সোর্স হিসেবে কাজ করে। নিজের স্বার্থ হাসিল করতে এলাকায় এবং এলাকার বাইরে বিভিন্ন নিরীহ মানুষকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ষড়যন্ত্রে সে অত্যন্ত দক্ষ।

সূত্র জানায়, ইতোমধ্যে তার বিরুদ্ধে এলাকা ও এলাকার বাইরে অন্তত দুটি মাদক মামলা রয়েছে এবং তার অপকর্মের বেশ কিছু তথ্য-প্রমাণ আইনশৃঙ্খলা বাহিনীর হাতেও এসেছে।

স্থানীয়দের তীব্র ক্ষোভ ও অভিযোগ

নোবেল নিজের কাঙ্ক্ষিত স্বার্থের জন্য আত্মীয়-স্বজন কিংবা সামাজিক কোনো সম্পর্কের তোয়াক্কা করে না বলে অভিযোগ স্থানীয়দের। তার কাছে যে কেউ যেকোনো সময় মারাত্মক ক্ষতির শিকার হতে পারে। তার এই বেপরোয়া কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পুরো এলাকার মানুষ এখন এক ধরনের সামাজিক নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

পিতার সুনামে দাগ, বন্ধু মহলে আক্ষেপ

এদিকে, নোবেলের প্রয়াত পিতা সাইদুর রহমানের বন্ধু মহল এবং এলাকার প্রবীণ ব্যক্তিরা তার পিতার অমায়িক ও সাদাসিধা জীবনের কথা স্মরণ করে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

তারা জানান, সাইদুর রহমান অত্যন্ত ভালো মানুষ ও সামাজিক ব্যক্তি ছিলেন। এলাকায় তাঁর যথেষ্ট সুনাম ছিল। অথচ তাঁর সন্তান এভাবে অপরাধ জগতের অন্ধকার পথে পা বাড়াবে, তা চরম হতাশাজনক।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল

এলাকাবাসীর আশঙ্কা, নোবেলের অন্যায় ও বেপরোয়া অপকর্ম এখনই প্রতিরোধ না করা হলে ভবিষ্যতে সে আরও হিংস্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় হুমকি হয়ে উঠবে।

অপরাধের লাগাম টানতে এবং পরবর্তীতে যেন আর কোনো নিরীহ মানুষ তার ষড়যন্ত্রের শিকার না হয়, সেজন্য তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

Tag :
জনপ্রিয় নিউজ

সমঝোতার রাজনীতিতে আসার আহ্বান রাষ্ট্রপতির

গোদাগাড়ীর সিএনবি মোড়ের নোবেলকে ঘিরে এলাকায় আতঙ্ক

সময়: ০৮:৪৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

মো. রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার সিএনবি মোড় অঞ্চলের মৃত সাইদুর রহমানের ছেলে নোবেলের বিরুদ্ধে মাদক ব্যবসা, বহনে স্ত্রীসহ সরাসরি সম্পৃক্ততা এবং প্রতিপক্ষকে ফাঁসিয়ে মাদকের চালান আত্মসাতের মারাত্মক অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নিজের মাদক সাম্রাজ্য টিকিয়ে রাখতে সে একদিকে যেমন নিজে মাদকের সঙ্গে জড়িত, অন্যদিকে প্রশাসনের ‘সোর্স’ পরিচয়ে দ্বিমুখী অপকৌশল অবলম্বন করে চলেছে।

প্রাপ্ত তথ্যে প্রকাশ, নোবেল নিজে মাদক ব্যবসার সঙ্গে সরাসরি যুক্ত থাকার পাশাপাশি স্ত্রীকে সঙ্গে নিয়ে কৌশলে মাদক বহনের কাজও পরিচালনা করে। তবে তার অপরাধের মাত্রা এখানেই সীমাবদ্ধ নয়। নিজের ব্যবসা নির্বিঘ্ন রাখতে এবং সুবিধামতো অন্যের হেরোইন বা মাদকের চালান আত্মসাৎ করতে সে প্রশাসনের সোর্স হিসেবে কাজ করে। নিজের স্বার্থ হাসিল করতে এলাকায় এবং এলাকার বাইরে বিভিন্ন নিরীহ মানুষকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ষড়যন্ত্রে সে অত্যন্ত দক্ষ।

সূত্র জানায়, ইতোমধ্যে তার বিরুদ্ধে এলাকা ও এলাকার বাইরে অন্তত দুটি মাদক মামলা রয়েছে এবং তার অপকর্মের বেশ কিছু তথ্য-প্রমাণ আইনশৃঙ্খলা বাহিনীর হাতেও এসেছে।

স্থানীয়দের তীব্র ক্ষোভ ও অভিযোগ

নোবেল নিজের কাঙ্ক্ষিত স্বার্থের জন্য আত্মীয়-স্বজন কিংবা সামাজিক কোনো সম্পর্কের তোয়াক্কা করে না বলে অভিযোগ স্থানীয়দের। তার কাছে যে কেউ যেকোনো সময় মারাত্মক ক্ষতির শিকার হতে পারে। তার এই বেপরোয়া কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পুরো এলাকার মানুষ এখন এক ধরনের সামাজিক নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

পিতার সুনামে দাগ, বন্ধু মহলে আক্ষেপ

এদিকে, নোবেলের প্রয়াত পিতা সাইদুর রহমানের বন্ধু মহল এবং এলাকার প্রবীণ ব্যক্তিরা তার পিতার অমায়িক ও সাদাসিধা জীবনের কথা স্মরণ করে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

তারা জানান, সাইদুর রহমান অত্যন্ত ভালো মানুষ ও সামাজিক ব্যক্তি ছিলেন। এলাকায় তাঁর যথেষ্ট সুনাম ছিল। অথচ তাঁর সন্তান এভাবে অপরাধ জগতের অন্ধকার পথে পা বাড়াবে, তা চরম হতাশাজনক।

আরও পড়ুনঃ  International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত