Dhaka ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন সংসদে : প্রধানমন্ত্রী স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য তেঁতুলিয়ায় ৪৭৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড নবীগঞ্জে দুই স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই: অস্ত্রসহ এক ছিনতাইকারী আটক, পুলিশের সাঁড়াশি অভিযান ইব্রাহিমপুর মৌজায় জমি দখলের অভিযোগ, এমপির আত্মীয়ও রেহাই পাননি বকশীগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা কেএমপি’র কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়া থানার তৎপরতায় কথিত ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, অর্থ উদ্ধার ও একজন গ্রেফতার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গোবিন্দগঞ্জে এক বিকাশ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাকাই ইউনিয়নের শীতল গ্রামে নজরুল ইসলাম (৩২) নামে এক বিকাশ, নগদ মোবাইল ব্যাকিং ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করে দুবৃর্ত্তরা। নিহত নজরুল ইসলাম, নাকাই ইউনিয়নের শীতলগ্রাম কানিপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার রাতে বিকাশ, নগদ মোবাইল ব্যাকিং ব্যবসায়ী নজরুল ইসলাম দোকানের লেনদেন শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় মান্নান মন্ডলের জমির কাছে পৌঁছালে ওত পেতে থাকা দুবৃর্ত্তরা তাকে ধরে নিয়ে ফাঁকা ধানক্ষেতের পাশে পরিত্যক্ত মাঠে গলাকেটে হত্যা করে।

এলাকাবাসী ধারণা করছে, সম্প্রতি যৌথ বাহিনির অভিযানে কয়েকজন হ্যাকার ধরা পড়েছে। এই হ্যাকারদের ধারণা, তার দোকানে বিকাশ ও নগদে লেনদেনের কারণে আইনশৃঙ্খলা বাহিনী এই তথ্য পেয়ে তাদের ধরা পড়েছে। এ নিয়ে বিরোধের জেরে তাকে গলাকেটে হত্যা করা হতে পারে।

নিহত নজরুল ইসলামের জ্যাঠাত ভাই জানান, দোকান চুরি ও বিকাশে লেনদেন সংক্রান্ত বিরোধ জেরে তাকে হত্যা করা হয়েছে।

নিহত নজরুল ইসলাম জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন, নাকাই ইউনিয়ন ওয়ার্ড সভাপতি ছিলেন। এলাকাবাসী এ হত্যা কান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই হত্যাকাণ্ডের কারণ উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ
Tag :
জনপ্রিয় নিউজ

রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী

গোবিন্দগঞ্জে এক বিকাশ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সময়: ১১:০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাকাই ইউনিয়নের শীতল গ্রামে নজরুল ইসলাম (৩২) নামে এক বিকাশ, নগদ মোবাইল ব্যাকিং ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করে দুবৃর্ত্তরা। নিহত নজরুল ইসলাম, নাকাই ইউনিয়নের শীতলগ্রাম কানিপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার রাতে বিকাশ, নগদ মোবাইল ব্যাকিং ব্যবসায়ী নজরুল ইসলাম দোকানের লেনদেন শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় মান্নান মন্ডলের জমির কাছে পৌঁছালে ওত পেতে থাকা দুবৃর্ত্তরা তাকে ধরে নিয়ে ফাঁকা ধানক্ষেতের পাশে পরিত্যক্ত মাঠে গলাকেটে হত্যা করে।

এলাকাবাসী ধারণা করছে, সম্প্রতি যৌথ বাহিনির অভিযানে কয়েকজন হ্যাকার ধরা পড়েছে। এই হ্যাকারদের ধারণা, তার দোকানে বিকাশ ও নগদে লেনদেনের কারণে আইনশৃঙ্খলা বাহিনী এই তথ্য পেয়ে তাদের ধরা পড়েছে। এ নিয়ে বিরোধের জেরে তাকে গলাকেটে হত্যা করা হতে পারে।

নিহত নজরুল ইসলামের জ্যাঠাত ভাই জানান, দোকান চুরি ও বিকাশে লেনদেন সংক্রান্ত বিরোধ জেরে তাকে হত্যা করা হয়েছে।

নিহত নজরুল ইসলাম জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন, নাকাই ইউনিয়ন ওয়ার্ড সভাপতি ছিলেন। এলাকাবাসী এ হত্যা কান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই হত্যাকাণ্ডের কারণ উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  হারানো বিজ্ঞপ্তি