Dhaka ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির সাথে প্রেস মিনিস্টার ও বিশিষ্ট সাংবাদিক গোলাম মুর্তুজার মতবিনিময় সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ সহ মাদক কারবারি আটক বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই; প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি চট্টগ্রামে কিলোমিটারে বাস ভাড়া ২.৫৩ টাকা, দূরপাল্লায় টোলসহ নতুন হিসাব পেটের ভেতরে লুকানো ইয়াবা: রেজুখাল চেকপোস্টে দুই যুবক আটক ভাঙ্গুড়ায় দোকান ভাঙচুর হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন কয়েকদিন তীব্র গরমের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গোমস্তাপুরে আয়বর্ধক প্রশিক্ষণের উদ্বোধন

মো. আবদুস সালাম, তালুকদার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

গোমস্তাপুরে বিআরডিবি কর্তৃক বাস্তবায়িত পল্লী প্রগতি কর্মসূচির উপকারভোগী সদস্যদের ৩দিন ব্যাপী আয়বর্ধক ও সচেতনামূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার ( ২৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা বিআরডিবির হলরুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী বলেন, পল্লী অঞ্চলের উন্নয়ন ছাড়া সামগ্রিক জাতীয় উন্নয়ন সম্ভব নয়। আমাদের গ্রামীণ জনগোষ্ঠীর একটি বড় অংশ, বিশেষ করে নারী ও যুবকরা, নানা ধরনের সম্ভাবনার ওপর বসে থাকলেও কারিগরি দক্ষতার অভাবে তারা আয়বর্ধক কাজে যুক্ত হতে পারছেন না। এই প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সেই কারিগরি জ্ঞান ও দক্ষতা প্রদান করা, যাতে আপনারা নিজের পায়ে দাঁড়াতে পারেন। এই প্রশিক্ষণ থেকে যারা যা কিছু অর্জন করবেন, তারা সমাজে অন্যান্যদের মাঝে সেই অভিজ্ঞতা ছড়িয়ে দিবেন-সেটি প্রত্যাশা করি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) একেএম তারেক, এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাইসুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা জাহেদুল ইসলামসহ প্রশিক্ষণের সদস্যবৃন্দ প্রমূখ।

উল্লেখ্য, ৩দিনের এই প্রশিক্ষণে উপজেলার মোট ৪০ জন উপকারভোী সদস্যদের গরু মোটাতাজা করনের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

আরও পড়ুনঃ  শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ পরিতোষ কুমার বৈদ্য
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি

গোমস্তাপুরে আয়বর্ধক প্রশিক্ষণের উদ্বোধন

সময়: ১১:২৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

মো. আবদুস সালাম, তালুকদার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

গোমস্তাপুরে বিআরডিবি কর্তৃক বাস্তবায়িত পল্লী প্রগতি কর্মসূচির উপকারভোগী সদস্যদের ৩দিন ব্যাপী আয়বর্ধক ও সচেতনামূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার ( ২৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা বিআরডিবির হলরুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী বলেন, পল্লী অঞ্চলের উন্নয়ন ছাড়া সামগ্রিক জাতীয় উন্নয়ন সম্ভব নয়। আমাদের গ্রামীণ জনগোষ্ঠীর একটি বড় অংশ, বিশেষ করে নারী ও যুবকরা, নানা ধরনের সম্ভাবনার ওপর বসে থাকলেও কারিগরি দক্ষতার অভাবে তারা আয়বর্ধক কাজে যুক্ত হতে পারছেন না। এই প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সেই কারিগরি জ্ঞান ও দক্ষতা প্রদান করা, যাতে আপনারা নিজের পায়ে দাঁড়াতে পারেন। এই প্রশিক্ষণ থেকে যারা যা কিছু অর্জন করবেন, তারা সমাজে অন্যান্যদের মাঝে সেই অভিজ্ঞতা ছড়িয়ে দিবেন-সেটি প্রত্যাশা করি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) একেএম তারেক, এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাইসুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা জাহেদুল ইসলামসহ প্রশিক্ষণের সদস্যবৃন্দ প্রমূখ।

উল্লেখ্য, ৩দিনের এই প্রশিক্ষণে উপজেলার মোট ৪০ জন উপকারভোী সদস্যদের গরু মোটাতাজা করনের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

আরও পড়ুনঃ  ভোলাহাটে সাংবাদিক পরিবারের মিলনমেলা ও বনভোজন ২০২৬ অনুষ্ঠিত