স ম জিয়াউর রহমান,
চট্টগ্রাম থেকে
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন এবং বর্ষব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্সের উদ্যোগে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় নগরীর আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় চত্বরে পরিবেশ সচেতনতামূলক লিফলেট বিতরণ, চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একরামুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, মনির আহমেদ চেয়ারম্যান ফাউন্ডেশনের সভাপতি মো. মোসলেম উদ্দিন এবং ফুলের হাসি ফাউন্ডেশনের সভাপতি সাবরিনা আফরোজা।
প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, “সরকারের ঘোষিত বছরে ৫ কোটি চারা রোপণ কর্মসূচি সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা এবং সামাজিক সংগঠন যেভাবে এগিয়ে এসেছে, তা প্রশংসার দাবিদার। সরকারের এ কর্মসূচি বাস্তবায়নে সবার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলে দেশ সবুজে ভরে উঠবে এবং জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলা সহজ হবে।” তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
সংগঠনের উপদেষ্টা ও সংগঠক রোটারিয়ান এস এম আজিজের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (অ্যাডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, মোহাম্মদ কাউসার, মো. আব্দুল মোমেন, মো. মুজিবুর রহমান, কাজী সাইফুল ইসলাম এবং মোহাম্মদ ইয়াসিন ভূঁইয়া।
আলোচনা শেষে প্রধান অতিথি জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন এবং চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সামনে ১০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন।
Reporter Name 
























