Dhaka ০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা শেহবাজ শরিফকে ঘিরে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগ তুললেন ইরানি আইনপ্রণেতা ‘সর্বজন তুষ্টির বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ থাকবে’ : ড. সালেহউদ্দিন আহমেদ নিউইয়র্কে ফিফা মিউজিয়াম : এক ছাদের নিচে বিশ্বকাপের ইতিহাস নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছে সরকার : ধর্মমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় আতঙ্ক: নিখোঁজ ১১ হাজারের বেশি মানুষ আম বাণিজ্যে গতি আনতে রাজশাহীতে শনিবারও খোলা থাকবে ব্যাংকের শাখা মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আবেদন অনলাইনে জেন্ডায়ার পরনে ‘ব্যবহৃত’ টি-শার্ট, দাম মাত্র ৩৫ ডলার! সংসদে মুজিবুর রহমান ইকবালের প্রশ্ন: ‘মদ খেতেও নাকি লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন’
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রামে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৮:৩৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৯ Time View

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর খুলশী টাউন সেন্টার হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মো. মুছা আলম খান চৌধুরী। পরিচালনা করেন ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ এবং সঞ্চালনায় ছিলেন মো. আফজাল খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার ও মেরন সান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সানাউল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্টস লি. ঢাকা-এর ডেপুটি জেনারেল ম্যানেজার এম. এ মাসুদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক একরাম হোসেন, সংগঠনের সহসভাপতি এম এ সবুর, রুহুল আমিন সালমান, এপেক্সিয়ান দেলোয়ার হোসেন, লায়ন মো. জাহাঙ্গীর আলম, এডভোকেট মো. জাহাঙ্গীর, কবি নূর মোহাম্মদসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সাংগঠনিক সচিব স ম জিয়াউর রহমান এবং তার পিতা সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় তাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রধান অতিথি অধ্যক্ষ সানাউল্লাহ বলেন, সিলেট ও চট্টগ্রামের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক বন্ধন গড়ে তুলতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি সংগঠনের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।

বক্তারা বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি দুই অঞ্চলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে কাজ করছে।

আলোচনা সভা শেষে কেক কেটে সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

চট্টগ্রামে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সময়: ০৮:৩৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর খুলশী টাউন সেন্টার হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মো. মুছা আলম খান চৌধুরী। পরিচালনা করেন ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ এবং সঞ্চালনায় ছিলেন মো. আফজাল খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার ও মেরন সান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সানাউল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্টস লি. ঢাকা-এর ডেপুটি জেনারেল ম্যানেজার এম. এ মাসুদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক একরাম হোসেন, সংগঠনের সহসভাপতি এম এ সবুর, রুহুল আমিন সালমান, এপেক্সিয়ান দেলোয়ার হোসেন, লায়ন মো. জাহাঙ্গীর আলম, এডভোকেট মো. জাহাঙ্গীর, কবি নূর মোহাম্মদসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সাংগঠনিক সচিব স ম জিয়াউর রহমান এবং তার পিতা সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় তাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রধান অতিথি অধ্যক্ষ সানাউল্লাহ বলেন, সিলেট ও চট্টগ্রামের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক বন্ধন গড়ে তুলতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি সংগঠনের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।

বক্তারা বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি দুই অঞ্চলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে কাজ করছে।

আলোচনা সভা শেষে কেক কেটে সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বেপরোয়া অটোরিকশার ভাড়া