বিশেষ প্রতিনিধি: নয়ন দাশ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশন।
সোমবার (২৭ জুলাই) বরমা এলাকার কেশুয়া রাস্তার মাথায় একটি কমিউনিটি সেন্টারের সামনে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিআইপি ওবাইদুল হক রোকন চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।
এ সময় ওবাইদুল হক রোকন চৌধুরী বলেন, “সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বন্যা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত বরমা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় সাড়ে ৩ হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহবুবুল আলম সোহেল, জামাল হোসেন ওয়াহিদ, আনিসুর রহমান মেম্বার, আবদুর রহমান, আসিফ, সজিব, ইমন, তারিক, সাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ত্রাণ পেয়ে উপকারভোগী পরিবারগুলো ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগকালে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
Reporter Name 

























