Dhaka ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও পথসভা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ আটক ১ গোবিন্দগঞ্জে ৫৪ লাখ টাকার সড়ক সংস্কার, বছর না যেতেই ধস চট্টগ্রাম নগরীর খাল-ছড়া দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র কে এই সারওয়ার আলম? দক্ষিণ রাউজানে শ্রীশ্রী মা গঙ্গা পূজা অনুষ্ঠিত কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের ভারতীয় স্বজনদের সহযোগিতায় কুমিল্লার চিওড়া থানার চৌধুরী পরিবারের ব্যাভিচারী মা ও হ্যাকার ছেলেদের বিকৃত যৌনাচার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চাঁদপুর সদরে ১ হাজার ৫০৫ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৮:৩৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৫ Time View

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২/২০২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুর সদর-এর আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় উপজেলার ৭৫০ জন কৃষককে রোপা আমন ধান বীজ ও সার, ১২০ জন কৃষককে মরিচ বীজ ও সার এবং ৬৩৫ জন কৃষককে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম.এন. জামিউল হিকমা।

তিনি বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির ফলে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হচ্ছে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের করের টাকায় কৃষকদের জন্য বীজ, সার ও কৃষি উপকরণ সরবরাহ করা হচ্ছে। তাই এসব উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে কৃষক যেমন উপকৃত হন, তেমনি দেশের কৃষি উৎপাদনও বৃদ্ধি পায়। কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চায় উৎসাহিত হয়ে জমির সর্বোত্তম ব্যবহার করতে হবে। একই সঙ্গে কৃষিজমি রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং অধিক ফলনশীল জাতের ফসল উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি কৃষকদের প্রদত্ত বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপকারভোগী কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি

চাঁদপুর সদরে ১ হাজার ৫০৫ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

সময়: ০৮:৩৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২/২০২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুর সদর-এর আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় উপজেলার ৭৫০ জন কৃষককে রোপা আমন ধান বীজ ও সার, ১২০ জন কৃষককে মরিচ বীজ ও সার এবং ৬৩৫ জন কৃষককে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম.এন. জামিউল হিকমা।

তিনি বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির ফলে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হচ্ছে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের করের টাকায় কৃষকদের জন্য বীজ, সার ও কৃষি উপকরণ সরবরাহ করা হচ্ছে। তাই এসব উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে কৃষক যেমন উপকৃত হন, তেমনি দেশের কৃষি উৎপাদনও বৃদ্ধি পায়। কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চায় উৎসাহিত হয়ে জমির সর্বোত্তম ব্যবহার করতে হবে। একই সঙ্গে কৃষিজমি রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং অধিক ফলনশীল জাতের ফসল উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি কৃষকদের প্রদত্ত বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন