Dhaka ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চাঁদপুর সেতুর টোল নিয়ে অংশীজনের মতামত সভা

  • Reporter Name
  • সময়: ১০:২৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ১৮৫ Time View

 

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি


চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের গাছতলা সেতুর টোল আদায়কে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ে অংশীজনের মতামত সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সভায় সেতুর টোল আদায় সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলো তাদের মতামত তুলে ধরেন।

আলোচনায় উঠে আসে, টোল আদায় বন্ধ হয়ে গেলে সরকার রাজস্ব হারাবে এবং বর্তমান ইজারাদার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে এর বিপরীতে যানবাহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ টোল আদায় সম্পূর্ণ বন্ধের দাবি জানান।

সভায় আরও প্রস্তাব করা হয়, বর্তমান ইজারাদারের মেয়াদ শেষ হলে পুনরায় ইজারা না দেওয়া এবং আপাতত টোল আদায় চালু থাকলে প্রতিটি যানবাহন থেকে দিনে একবারের বেশি টোল না নেওয়া। পাশাপাশি প্রাইভেট ও যাত্রীবাহী যানবাহনের জন্য নির্ধারিত টোল হার নির্দিষ্ট করে দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এছাড়া সিদ্ধান্ত গ্রহণের আগে চাঁদপুর-৩ ও ফরিদগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দেন অংশগ্রহণকারীরা।

সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ইউনুছ আলী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ, উপ-বিভাগীয় প্রকৌশলী শাহিনুর রহমান, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমেদ বাহার, বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু, পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বাবুল মিজি, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী ওমর ফারুক, ট্রাক শ্রমিক ইউনিয়নের আবুল কালাম এবং ঠিকাদার আমিনুল ইসলাম বাদলসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

সভায় গৃহীত প্রস্তাবনাগুলো পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে মাটির নিচে পাওয়া ৮২ মিলিমিটার মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

চাঁদপুর সেতুর টোল নিয়ে অংশীজনের মতামত সভা

সময়: ১০:২৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

 

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি


চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের গাছতলা সেতুর টোল আদায়কে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ে অংশীজনের মতামত সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সভায় সেতুর টোল আদায় সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলো তাদের মতামত তুলে ধরেন।

আলোচনায় উঠে আসে, টোল আদায় বন্ধ হয়ে গেলে সরকার রাজস্ব হারাবে এবং বর্তমান ইজারাদার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে এর বিপরীতে যানবাহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ টোল আদায় সম্পূর্ণ বন্ধের দাবি জানান।

সভায় আরও প্রস্তাব করা হয়, বর্তমান ইজারাদারের মেয়াদ শেষ হলে পুনরায় ইজারা না দেওয়া এবং আপাতত টোল আদায় চালু থাকলে প্রতিটি যানবাহন থেকে দিনে একবারের বেশি টোল না নেওয়া। পাশাপাশি প্রাইভেট ও যাত্রীবাহী যানবাহনের জন্য নির্ধারিত টোল হার নির্দিষ্ট করে দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এছাড়া সিদ্ধান্ত গ্রহণের আগে চাঁদপুর-৩ ও ফরিদগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দেন অংশগ্রহণকারীরা।

সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ইউনুছ আলী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ, উপ-বিভাগীয় প্রকৌশলী শাহিনুর রহমান, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমেদ বাহার, বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু, পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বাবুল মিজি, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী ওমর ফারুক, ট্রাক শ্রমিক ইউনিয়নের আবুল কালাম এবং ঠিকাদার আমিনুল ইসলাম বাদলসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

সভায় গৃহীত প্রস্তাবনাগুলো পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন