Dhaka ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চাঁদপুরের ব্যস্ততম ওয়ারলেস বাজারে নেই পাবলিক টয়লেট, চরম ভোগান্তিতে যাত্রী ও সাধারণ মানুষ

  • Reporter Name
  • সময়: ১০:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৮৬ Time View

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর শহরের অন্যতম ব্যস্ত এলাকা চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ওয়ারলেস বাজার। এই এলাকায় রয়েছে বৃহৎ বাজার, কুমিল্লা মহাসড়কসহ রায়পুর, লক্ষ্মীপুর ও নোয়াখালীগামী গুরুত্বপূর্ণ সড়কের সংযোগস্থল। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাজারো যাত্রী, পথচারী ও ব্যবসায়ীদের চলাচলে সরগরম থাকে পুরো এলাকা। তবে এত গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় নেই কোনো পাবলিক টয়লেট। ফলে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয়দের অভিযোগ, ওয়ারলেস বাজারে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এর জায়গা থাকা সত্বেও এবং চাঁদপুর পৌরসভা এর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো পাবলিক টয়লেট নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বছরের পর বছর ধরে বিষয়টি নিয়ে দাবি উঠলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে জানান তারা।

ওয়ারলেস বাজারের ব্যবসায়ী, সাগর গাজী – বলেন, প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক ব্যবহার করে। কিন্তু এখানে একটি পাবলিক টয়লেটও নেই। সবচেয়ে বেশি সমস্যায় পড়ে নারী ও দূরপাল্লার যাত্রীরা।

স্থানীয় বাসিন্দা সোহেল- বলেন, অনেকবার বিষয়টি নিয়ে কথা বলা হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। এত গুরুত্বপূর্ণ এলাকায় ন্যূনতম নাগরিক সুবিধাটুকুও নেই।

বাস যাত্রী, আলামিন মুন্সি বলেন, দীর্ঘ সময় রাস্তায় থাকার পর প্রয়োজন হলে আশপাশের বাসাবাড়ি, মসজিদ কিংবা মাদ্রাসায় যেতে হয়। এতে খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

আরেকজন , সিএনজি মহিলা যাত্রী, রেবেকা সুলতানা বলেন, বিশেষ করে নারী ও শিশুদের জন্য বিষয়টি খুব কষ্টকর। জরুরি মুহূর্তে কোথাও যাওয়ার জায়গা পাওয়া যায় না, তখন পার্শ্ববর্তী মানুষের বাসা খুঁজে যেতে হয়।

স্থানীয় কয়েকজন জানান, চাঁদপুর পৌরসভা চাইলেই সড়ক ও জনপদের সাথে সমন্বয়ে এ ব্যস্ততম জায়গার সমস্যা সমাধান করতে পারে এবং নির্দিষ্ট স্থানে একটি পাবলিক টয়লেট নির্মাণ করে স্টাফ নিয়োগ ও স্বল্প খরচের বিনিময়ে পরিচালনার ব্যবস্থা করতে পারে। শহরের বিভিন্ন এলাকায় এমন ব্যবস্থা চালু রয়েছে বলেও তারা উল্লেখ করেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ নেওয়া হলে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে।

আরও পড়ুনঃ  নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত

স্থানীয়দের দাবি, ওয়ারলেস বাজারে দ্রুত একটি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হলে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে। চাঁদপুর জেলা প্রশাসক এবং চাঁদপুর পৌরসভার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

চাঁদপুরের ব্যস্ততম ওয়ারলেস বাজারে নেই পাবলিক টয়লেট, চরম ভোগান্তিতে যাত্রী ও সাধারণ মানুষ

সময়: ১০:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর শহরের অন্যতম ব্যস্ত এলাকা চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ওয়ারলেস বাজার। এই এলাকায় রয়েছে বৃহৎ বাজার, কুমিল্লা মহাসড়কসহ রায়পুর, লক্ষ্মীপুর ও নোয়াখালীগামী গুরুত্বপূর্ণ সড়কের সংযোগস্থল। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাজারো যাত্রী, পথচারী ও ব্যবসায়ীদের চলাচলে সরগরম থাকে পুরো এলাকা। তবে এত গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় নেই কোনো পাবলিক টয়লেট। ফলে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয়দের অভিযোগ, ওয়ারলেস বাজারে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এর জায়গা থাকা সত্বেও এবং চাঁদপুর পৌরসভা এর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো পাবলিক টয়লেট নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বছরের পর বছর ধরে বিষয়টি নিয়ে দাবি উঠলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে জানান তারা।

ওয়ারলেস বাজারের ব্যবসায়ী, সাগর গাজী – বলেন, প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক ব্যবহার করে। কিন্তু এখানে একটি পাবলিক টয়লেটও নেই। সবচেয়ে বেশি সমস্যায় পড়ে নারী ও দূরপাল্লার যাত্রীরা।

স্থানীয় বাসিন্দা সোহেল- বলেন, অনেকবার বিষয়টি নিয়ে কথা বলা হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। এত গুরুত্বপূর্ণ এলাকায় ন্যূনতম নাগরিক সুবিধাটুকুও নেই।

বাস যাত্রী, আলামিন মুন্সি বলেন, দীর্ঘ সময় রাস্তায় থাকার পর প্রয়োজন হলে আশপাশের বাসাবাড়ি, মসজিদ কিংবা মাদ্রাসায় যেতে হয়। এতে খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

আরেকজন , সিএনজি মহিলা যাত্রী, রেবেকা সুলতানা বলেন, বিশেষ করে নারী ও শিশুদের জন্য বিষয়টি খুব কষ্টকর। জরুরি মুহূর্তে কোথাও যাওয়ার জায়গা পাওয়া যায় না, তখন পার্শ্ববর্তী মানুষের বাসা খুঁজে যেতে হয়।

স্থানীয় কয়েকজন জানান, চাঁদপুর পৌরসভা চাইলেই সড়ক ও জনপদের সাথে সমন্বয়ে এ ব্যস্ততম জায়গার সমস্যা সমাধান করতে পারে এবং নির্দিষ্ট স্থানে একটি পাবলিক টয়লেট নির্মাণ করে স্টাফ নিয়োগ ও স্বল্প খরচের বিনিময়ে পরিচালনার ব্যবস্থা করতে পারে। শহরের বিভিন্ন এলাকায় এমন ব্যবস্থা চালু রয়েছে বলেও তারা উল্লেখ করেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ নেওয়া হলে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে।

আরও পড়ুনঃ  বুড়িচং পৌরসভার মাস্টার প্ল্যানিং প্রোগ্রাম অনুষ্ঠিত