Dhaka ১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন মরিচ ক্ষেতে ১০ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার, কৃষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি জামালপুর বিএনপির উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত- জুলাইকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন। আদর্শিক ও সাংগঠনিক উন্নয়নে মণিরামপুরে ইসলামী আন্দোলনের তালিম কর্মসূচি অনুষ্ঠিত ‎সুপার ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে পুরাইকলা সবুজ বাংলা একাডেমির মুখ উজ্জ্বল করল সিদরাতুল মুনতাহা লামিয়া আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জুলাইকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন।

  • Reporter Name
  • সময়: ১০:৩০:১১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ১৫ Time View

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জুলাই আন্দোলনের পবিত্রতা ও ভাবমূর্তি রক্ষার দাবিতে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্বম্ভরপুর প্রেসক্লাবে জুলাই যোদ্ধাদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিস্বার্থ ও মাদক কারবারিদের স্বার্থ রক্ষায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন মাদক কারবারিকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। এর মাধ্যমে জুলাই আন্দোলন ও এর সঙ্গে সম্পৃক্তদের বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে তারা দাবি করেন।
জুলাই যোদ্ধা জোবায়ের আহমেদ বলেন, “সাংবাদিক ভাইদের কাছে আমাদের অনুরোধ, কোনো জুলাই যোদ্ধার বিরুদ্ধে অভিযোগ উঠলে তাকে জুলাই যোদ্ধা হিসেবে উল্লেখ করার আগে তিনি প্রকৃতপক্ষে জুলাই যোদ্ধা কিনা তা যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করবেন।”
জুলাই যোদ্ধা রাকিব হোসেন বলেন, “গত ১৭ জুন ২০২৬ তারিখে উপজেলার পুরান লাউরাগড়ে জনতার হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক হয়। আমরা সেই সচেতন নাগরিকদের সাধুবাদ জানাই যারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করছেন এবং আটক ব্যক্তিদের আইনের আওতায় সোপর্দ করেছেন। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ই কঠোর। এই দেশ, এই মাটি ও এই সমাজ আমাদের সবার। যেখানে মাদক, সেখানেই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে কাজ করে আসছি এবং ভবিষ্যতেও করব।
তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা জানতে পেরেছি যে আটক মাদক কারবারি নাজমুল হাসান হিমেলকে কেউ কেউ জুলাই যোদ্ধা হিসেবে আখ্যায়িত করছেন। অভিযোগ রয়েছে, তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আমরা দেশবাসীকে স্পষ্টভাবে জানাতে চাই, তিনি কোনো জুলাই যোদ্ধা নন। জুলাই আন্দোলনকে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে তার নামের পাশে ‘জুলাই যোদ্ধা’ ট্যাগ যুক্ত করা হচ্ছে। আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং জুলাই আন্দোলনের ইতিহাস বিকৃত করার সব অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানাই।’”
অনুষ্ঠানে উপস্থিত ছাত্র শক্তির সুনামগঞ্জ জেলা সভাপতি উসমান গণি বলেন, “ট্যাগিংয়ের যে রাজনীতি অতীতে আওয়ামী লীগ করত, ২০২৪ পরবর্তী সময়েও আমরা একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। কোনো ঘটনা ঘটলেই সংশ্লিষ্ট ব্যক্তি জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত থাকুক বা না থাকুক, তাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এর মাধ্যমে জুলাই আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।”
এলাকার সচেতন নাগরিক হিসেবে উপস্থিত জিয়াউর রহমান বলেন, “উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতাকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।” তিনি এ বিষয়ে জুলাই যোদ্ধাদেরও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং অপপ্রচারের বিরুদ্ধে জনমত গড়ে উঠবে।

আরও পড়ুনঃ  বকশীগঞ্জে দশানী নদীর ভাঙন রোধ ও স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
Tag :
জনপ্রিয় নিউজ

পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে

জুলাইকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন।

সময়: ১০:৩০:১১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জুলাই আন্দোলনের পবিত্রতা ও ভাবমূর্তি রক্ষার দাবিতে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্বম্ভরপুর প্রেসক্লাবে জুলাই যোদ্ধাদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিস্বার্থ ও মাদক কারবারিদের স্বার্থ রক্ষায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন মাদক কারবারিকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। এর মাধ্যমে জুলাই আন্দোলন ও এর সঙ্গে সম্পৃক্তদের বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে তারা দাবি করেন।
জুলাই যোদ্ধা জোবায়ের আহমেদ বলেন, “সাংবাদিক ভাইদের কাছে আমাদের অনুরোধ, কোনো জুলাই যোদ্ধার বিরুদ্ধে অভিযোগ উঠলে তাকে জুলাই যোদ্ধা হিসেবে উল্লেখ করার আগে তিনি প্রকৃতপক্ষে জুলাই যোদ্ধা কিনা তা যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করবেন।”
জুলাই যোদ্ধা রাকিব হোসেন বলেন, “গত ১৭ জুন ২০২৬ তারিখে উপজেলার পুরান লাউরাগড়ে জনতার হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক হয়। আমরা সেই সচেতন নাগরিকদের সাধুবাদ জানাই যারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করছেন এবং আটক ব্যক্তিদের আইনের আওতায় সোপর্দ করেছেন। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ই কঠোর। এই দেশ, এই মাটি ও এই সমাজ আমাদের সবার। যেখানে মাদক, সেখানেই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে কাজ করে আসছি এবং ভবিষ্যতেও করব।
তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা জানতে পেরেছি যে আটক মাদক কারবারি নাজমুল হাসান হিমেলকে কেউ কেউ জুলাই যোদ্ধা হিসেবে আখ্যায়িত করছেন। অভিযোগ রয়েছে, তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আমরা দেশবাসীকে স্পষ্টভাবে জানাতে চাই, তিনি কোনো জুলাই যোদ্ধা নন। জুলাই আন্দোলনকে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে তার নামের পাশে ‘জুলাই যোদ্ধা’ ট্যাগ যুক্ত করা হচ্ছে। আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং জুলাই আন্দোলনের ইতিহাস বিকৃত করার সব অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানাই।’”
অনুষ্ঠানে উপস্থিত ছাত্র শক্তির সুনামগঞ্জ জেলা সভাপতি উসমান গণি বলেন, “ট্যাগিংয়ের যে রাজনীতি অতীতে আওয়ামী লীগ করত, ২০২৪ পরবর্তী সময়েও আমরা একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। কোনো ঘটনা ঘটলেই সংশ্লিষ্ট ব্যক্তি জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত থাকুক বা না থাকুক, তাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এর মাধ্যমে জুলাই আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।”
এলাকার সচেতন নাগরিক হিসেবে উপস্থিত জিয়াউর রহমান বলেন, “উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতাকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।” তিনি এ বিষয়ে জুলাই যোদ্ধাদেরও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং অপপ্রচারের বিরুদ্ধে জনমত গড়ে উঠবে।

আরও পড়ুনঃ  আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম