Dhaka ০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় — ইউএনও এটিএম কামরুল ইসলাম বগুড়ায় ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক গণধোলাইয়ের শিকার, আটক করে পুলিশে সোপর্দ পলাশবাড়ীতে ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, ৬ জুলাই থেকে পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি মৌলভীবাজারে মৌসুমি ফল প্রদর্শনী উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে ‘মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ, তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে নিহত ইলিয়াস মোল্লার পরিবারের পাশে এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ চট্টগ্রাম সিটির ২,২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা তেঁতুলিয়ায় সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা নড়াইলে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে মালিকদের হস্তান্তর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জোড়াদহের সন্তান আনিসুজ্জামান সিদ্দিক ফখরুলের বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশপ্রাপ্তি: ‘শেকড় থেকে শিখরে’ অনুপ্রেরণার গল্প

  • Reporter Name
  • সময়: ০৮:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১১ Time View

হরিনাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার জোড়াদহ গ্রামের এক সাধারণ শিক্ষকের পরিবারে জন্ম নেওয়া আনিসুজ্জামান সিদ্দিক ফখরুল ৪৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো জোড়াদহ গ্রামের জন্য এক গৌরবময় অর্জন হিসেবে দেখা হচ্ছে। স্থানীয়দের মতে, দীর্ঘ প্রায় ছয় দশক পর এই গ্রাম থেকে আবারও একজন প্রশাসনিক ক্যাডার পাওয়া গেল, যা এলাকার জন্য এক ঐতিহাসিক ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, জোড়াদহ গ্রামেরই কৃতী সন্তান মোছা. লাভলী খাতুন অতীতে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে গ্রামের নাম উজ্জ্বল করেছিলেন। সেই ধারাবাহিকতায় আনিসুজ্জামান সিদ্দিক ফখরুলের এই সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন এলাকাবাসী।

এক সাধারণ শিক্ষক পরিবারের সন্তান হিসেবে তিনি শৈশব থেকেই সীমিত সুযোগ-সুবিধার মধ্যে বড় হয়েছেন। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও লক্ষ্যপানে অবিচল প্রচেষ্টার মাধ্যমে তিনি এই সাফল্য অর্জন করেছেন বলে জানা যায়। স্থানীয়রা তাঁর এই অর্জনকে ‘শেকড় থেকে শিখরে’ পৌঁছানোর এক অনন্য উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন।

এলাকাবাসী জানান, দারিদ্র্য ও প্রতিকূলতাকে জয় করে তাঁর এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

গ্রামের মানুষ তাঁর এই অর্জনে আনন্দ প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর পেশাগত জীবনের সাফল্য কামনা করেছেন।

আরও পড়ুনঃ  নরসিংদীর শিবপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া
Tag :
জনপ্রিয় নিউজ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় — ইউএনও এটিএম কামরুল ইসলাম

জোড়াদহের সন্তান আনিসুজ্জামান সিদ্দিক ফখরুলের বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশপ্রাপ্তি: ‘শেকড় থেকে শিখরে’ অনুপ্রেরণার গল্প

সময়: ০৮:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

হরিনাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার জোড়াদহ গ্রামের এক সাধারণ শিক্ষকের পরিবারে জন্ম নেওয়া আনিসুজ্জামান সিদ্দিক ফখরুল ৪৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো জোড়াদহ গ্রামের জন্য এক গৌরবময় অর্জন হিসেবে দেখা হচ্ছে। স্থানীয়দের মতে, দীর্ঘ প্রায় ছয় দশক পর এই গ্রাম থেকে আবারও একজন প্রশাসনিক ক্যাডার পাওয়া গেল, যা এলাকার জন্য এক ঐতিহাসিক ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, জোড়াদহ গ্রামেরই কৃতী সন্তান মোছা. লাভলী খাতুন অতীতে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে গ্রামের নাম উজ্জ্বল করেছিলেন। সেই ধারাবাহিকতায় আনিসুজ্জামান সিদ্দিক ফখরুলের এই সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন এলাকাবাসী।

এক সাধারণ শিক্ষক পরিবারের সন্তান হিসেবে তিনি শৈশব থেকেই সীমিত সুযোগ-সুবিধার মধ্যে বড় হয়েছেন। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও লক্ষ্যপানে অবিচল প্রচেষ্টার মাধ্যমে তিনি এই সাফল্য অর্জন করেছেন বলে জানা যায়। স্থানীয়রা তাঁর এই অর্জনকে ‘শেকড় থেকে শিখরে’ পৌঁছানোর এক অনন্য উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন।

এলাকাবাসী জানান, দারিদ্র্য ও প্রতিকূলতাকে জয় করে তাঁর এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

গ্রামের মানুষ তাঁর এই অর্জনে আনন্দ প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর পেশাগত জীবনের সাফল্য কামনা করেছেন।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার, কেউ আটক হয়নি