Dhaka ০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় — ইউএনও এটিএম কামরুল ইসলাম বগুড়ায় ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক গণধোলাইয়ের শিকার, আটক করে পুলিশে সোপর্দ পলাশবাড়ীতে ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, ৬ জুলাই থেকে পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি মৌলভীবাজারে মৌসুমি ফল প্রদর্শনী উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে ‘মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ, তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে নিহত ইলিয়াস মোল্লার পরিবারের পাশে এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ চট্টগ্রাম সিটির ২,২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা তেঁতুলিয়ায় সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা নড়াইলে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে মালিকদের হস্তান্তর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় — ইউএনও এটিএম কামরুল ইসলাম

  • Reporter Name
  • সময়: ১০:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৩৪ Time View

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।

তিনি বলেন, বেকার যুবক-যুবতীরা নিজেকে পরিবার ও সমাজের বোঝা মনে করে হতাশায় মাদকাসক্ত হচ্ছে। তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে মাদক থেকে দূরে রাখা সম্ভব হবে। বর্তমান সরকার বেকারদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ইউএনও আরও বলেন, মাদক ব্যবসা, সেবন ও পরিবহন নিয়ন্ত্রণে পুলিশ, সাংবাদিক, শিক্ষকসহ সমাজের সচেতন নাগরিকদের সমন্বয়ে নিয়মিতভাবে মাদকবিরোধী সভা ও সেমিনার আয়োজন করা প্রয়োজন। তিনি ইউনিয়ন পর্যায়ে প্রতি মাসে অন্তত একটি করে এ ধরনের কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও এটিএম কামরুল ইসলাম।

সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। সভায় আরও বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, বীর মুক্তিযোদ্ধা ফজলু হক কাজী, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া এবং কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ানসহ অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন, শিক্ষা ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বর্তমানে কালীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানজট নিরসন, শিক্ষা পরিবেশ উন্নয়ন, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ এবং মাদক নির্মূলে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। সবাই মিলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত কালীগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুনঃ  মহিষখলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও অভিযোগ কেন্দ্র ঘেরাও
Tag :
জনপ্রিয় নিউজ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় — ইউএনও এটিএম কামরুল ইসলাম

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় — ইউএনও এটিএম কামরুল ইসলাম

সময়: ১০:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।

তিনি বলেন, বেকার যুবক-যুবতীরা নিজেকে পরিবার ও সমাজের বোঝা মনে করে হতাশায় মাদকাসক্ত হচ্ছে। তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে মাদক থেকে দূরে রাখা সম্ভব হবে। বর্তমান সরকার বেকারদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ইউএনও আরও বলেন, মাদক ব্যবসা, সেবন ও পরিবহন নিয়ন্ত্রণে পুলিশ, সাংবাদিক, শিক্ষকসহ সমাজের সচেতন নাগরিকদের সমন্বয়ে নিয়মিতভাবে মাদকবিরোধী সভা ও সেমিনার আয়োজন করা প্রয়োজন। তিনি ইউনিয়ন পর্যায়ে প্রতি মাসে অন্তত একটি করে এ ধরনের কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও এটিএম কামরুল ইসলাম।

সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। সভায় আরও বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, বীর মুক্তিযোদ্ধা ফজলু হক কাজী, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া এবং কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ানসহ অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন, শিক্ষা ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বর্তমানে কালীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানজট নিরসন, শিক্ষা পরিবেশ উন্নয়ন, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ এবং মাদক নির্মূলে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। সবাই মিলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত কালীগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুনঃ  ডিমলায় বর্ণিত জোত জমি নিয়ে বিরোধ, একাধিক মামলা ও পাল্টাপাল্টি অভিযোগ