Dhaka ০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন ডুমুরিয়ায় কৃষি পুনর্বাসন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা মিতালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো. ফয়সাল খান মধ্যনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল বৃত্তি, বাইসাইকেল ও সেলাইমেশিন যশোরে সাংবাদিকের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন, ৬ ঘণ্টা হেফাজতে রাখার অভিযোগ তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা নওগাঁয় এক শিক্ষার্থী অপহরণ, ৩ সপ্তাহে মেলেনি সন্ধান, থানায় মামলা দায়ের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সিরাজদিখানে নিহত ইলিয়াস মোল্লার পরিবারের পাশে এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ

  • Reporter Name
  • সময়: ০৯:১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১৯ Time View

শহিদ শেখ পাখি, মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নে সন্ত্রাসী হামলায় নিহত ইলিয়াস মোল্লার শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

শুক্রবার জুমার নামাজের পর তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং গভীর সমবেদনা জানান। এ সময় স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যের কাছে হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা অপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার আহ্বান জানান।

এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “এটি একটি নৃশংস ও নিন্দনীয় হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”

উল্লেখ্য, গত ১৯ জুন সকালে সিরাজদিখান উপজেলার কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে টেম্পু স্ট্যান্ড এলাকায় সিদ্দিক মোল্লা ও রওশন আরা রুশি মেম্বারের নেতৃত্বে একদল দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন ইলিয়াস মোল্লা। পরে চিকিৎসাধীন অবস্থায় পরদিন হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেন, ঘটনার সময় ইলিয়াস মোল্লা ও এশাক মোল্লাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার পার্শ্ববর্তী একটি বাড়ির সিসিটিভি ফুটেজ ও অভিযুক্তদের মোবাইল কল রেকর্ড (কললিস্ট) সংগ্রহ করা হলে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন সহজ হবে বলে তারা মনে করেন।

তারা আরও অভিযোগ করেন, মামলার দুই নম্বর আসামি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে বিভিন্ন স্ট্যাটাস দিলেও তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। পাশাপাশি প্রধান অভিযুক্ত সিদ্দিক মোল্লা হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন স্বজনরা। এ বিষয়ে দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন

সিরাজদিখানে নিহত ইলিয়াস মোল্লার পরিবারের পাশে এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ

সময়: ০৯:১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

শহিদ শেখ পাখি, মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নে সন্ত্রাসী হামলায় নিহত ইলিয়াস মোল্লার শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

শুক্রবার জুমার নামাজের পর তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং গভীর সমবেদনা জানান। এ সময় স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যের কাছে হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা অপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার আহ্বান জানান।

এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “এটি একটি নৃশংস ও নিন্দনীয় হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”

উল্লেখ্য, গত ১৯ জুন সকালে সিরাজদিখান উপজেলার কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে টেম্পু স্ট্যান্ড এলাকায় সিদ্দিক মোল্লা ও রওশন আরা রুশি মেম্বারের নেতৃত্বে একদল দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন ইলিয়াস মোল্লা। পরে চিকিৎসাধীন অবস্থায় পরদিন হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেন, ঘটনার সময় ইলিয়াস মোল্লা ও এশাক মোল্লাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার পার্শ্ববর্তী একটি বাড়ির সিসিটিভি ফুটেজ ও অভিযুক্তদের মোবাইল কল রেকর্ড (কললিস্ট) সংগ্রহ করা হলে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন সহজ হবে বলে তারা মনে করেন।

তারা আরও অভিযোগ করেন, মামলার দুই নম্বর আসামি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে বিভিন্ন স্ট্যাটাস দিলেও তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। পাশাপাশি প্রধান অভিযুক্ত সিদ্দিক মোল্লা হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন স্বজনরা। এ বিষয়ে দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  জোড়াদহের সন্তান আনিসুজ্জামান সিদ্দিক ফখরুলের বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশপ্রাপ্তি: ‘শেকড় থেকে শিখরে’ অনুপ্রেরণার গল্প