Dhaka ০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন ডুমুরিয়ায় কৃষি পুনর্বাসন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা মিতালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো. ফয়সাল খান মধ্যনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল বৃত্তি, বাইসাইকেল ও সেলাইমেশিন যশোরে সাংবাদিকের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন, ৬ ঘণ্টা হেফাজতে রাখার অভিযোগ তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা নওগাঁয় এক শিক্ষার্থী অপহরণ, ৩ সপ্তাহে মেলেনি সন্ধান, থানায় মামলা দায়ের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবির অভিযান: ২ লাখ টাকার ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ২

  • Reporter Name
  • সময়: ০২:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১৬ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ২ লাখ টাকা মূল্যের ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। এ সময় একটি মিনি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি মিনি ট্রাকে করে রামু থেকে কুতুপালং হয়ে বিপুল পরিমাণ ইউরিয়া সার মিয়ানমারে পাচারের চেষ্টা করা হচ্ছে। সংবাদের ভিত্তিতে রামু ও উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সন্দেহভাজন একটি মিনি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ১০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ টাকা।

এ ঘটনায় ট্রাকচালক মো. সৈয়দ করিম (২৮), পিতা- রফিক আলম, বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাচুড়ি এবং তার সহযোগী মো. জাহেদ (২৫), পিতা- সৈয়দ কাশেম, বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার পশ্চিম পালংখালী এলাকা থেকে আটক হন।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা প্রথমে সারের বৈধ কাগজপত্র থাকার দাবি করলেও কৃষি কর্মকর্তাদের কাছে তা উপস্থাপন করতে ব্যর্থ হন। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, সারগুলো কুতুপালং বাজারে মজুদ রেখে পর্যায়ক্রমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে পাচারের পরিকল্পনা ছিল।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  মিঠাপানিরছড়া মেরিন ড্রাইভে কোস্ট গার্ডের অভিযান: সিএনজি থেকে ১২ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার, আটক ১
Tag :
জনপ্রিয় নিউজ

সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন

মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবির অভিযান: ২ লাখ টাকার ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ২

সময়: ০২:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ২ লাখ টাকা মূল্যের ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। এ সময় একটি মিনি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি মিনি ট্রাকে করে রামু থেকে কুতুপালং হয়ে বিপুল পরিমাণ ইউরিয়া সার মিয়ানমারে পাচারের চেষ্টা করা হচ্ছে। সংবাদের ভিত্তিতে রামু ও উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সন্দেহভাজন একটি মিনি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ১০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ টাকা।

এ ঘটনায় ট্রাকচালক মো. সৈয়দ করিম (২৮), পিতা- রফিক আলম, বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাচুড়ি এবং তার সহযোগী মো. জাহেদ (২৫), পিতা- সৈয়দ কাশেম, বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার পশ্চিম পালংখালী এলাকা থেকে আটক হন।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা প্রথমে সারের বৈধ কাগজপত্র থাকার দাবি করলেও কৃষি কর্মকর্তাদের কাছে তা উপস্থাপন করতে ব্যর্থ হন। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, সারগুলো কুতুপালং বাজারে মজুদ রেখে পর্যায়ক্রমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে পাচারের পরিকল্পনা ছিল।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক গণধোলাইয়ের শিকার, আটক করে পুলিশে সোপর্দ