Dhaka ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিয়াকৈরে গ্যাস সংকটে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত, বিপাকে কারখানার মালিক টেকনাফে হ্নীলা সীমান্তে ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ কোটচাঁদপুরের সাংবাদিকতায় নক্ষত্রপতন, না ফেরার দেশে শেখ নজরুল ইসলাম সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড ডিমলার ডাংগাটারী সীমান্তে চোরাচালানের অবৈধ মালামাল আটক তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট টেকনাফে কর্মরত ১৬ এপিবিএনের কনস্টেবল ৫৪ হাজার ইয়াবাসহ আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঝিকরগাছায় রাতের আঁধারে প্রায় ১ বিঘা জমির পেঁপে গাছ কর্তন, ক্ষেতে ইউএনও-কৃষি কর্মকর্তার পরিদর্শন

  • Reporter Name
  • সময়: ০৭:২২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ Time View

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

যশোরের ঝিকরগাছায় রাতের আঁধারে এক কৃষকের লিজ নেওয়া জমির ১৮৬টি পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী মাঠে।

ভুক্তভোগী কৃষক নিজাম উদ্দিন পাটোয়ারী জানান, সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোনো একসময় দুর্বৃত্তরা তাঁর লিজ নেওয়া প্রায় ১৫ কাটা জমিতে রোপণ করা পেঁপে গাছগুলো কেটে দেয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তিনি ক্ষেতে গিয়ে দেখতে পান, তাঁর রোপণ করা প্রায় ৩০০টি পেঁপে গাছের মধ্যে ১৮৬টি গাছ কেটে ফেলা হয়েছে।

নিজাম উদ্দিন পাটোয়ারী গদখালী ইউনিয়নের জাফরনগর গ্রামের বজলুর হক পাটোয়ারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত। পেঁপে চাষ করে লাভের আশায় তিনি ওই জমি লিজ নিয়ে চাষাবাদ শুরু করেছিলেন। ফলন আসার পরই গাছগুলো কেটে দেওয়ায় তিনি আর্থিকভাবে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছেন।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত পেঁপের ক্ষেত সরেজমিনে পরিদর্শন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নুরুল ইসলাম। তাঁরা ক্ষতিগ্রস্ত জমি ঘুরে দেখেন এবং ভুক্তভোগী কৃষকের সঙ্গে কথা বলেন।

ভুক্তভোগী কৃষক নিজাম উদ্দিন পাটোয়ারী বলেন, “অনেক আশা নিয়ে জমিটি লিজ নিয়ে পেঁপে চাষ করেছিলাম। প্রায় ৩০০টি গাছের মধ্যে ১৮৬টি গাছ কেটে দিয়েছে। এতে আমার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নুরুল ইসলাম বলেন, “ক্ষতিগ্রস্ত পেঁপে ক্ষেতটি আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। কৃষকের ১৮৬টি পেঁপে গাছ কেটে দেওয়ার বিষয়টি দেখা গেছে। এতে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করা হবে।”

আরও পড়ুনঃ  বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ দোকানিকে চেক প্রদান

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একজন কৃষক পরিশ্রম ও অর্থ বিনিয়োগ করে ফসল উৎপাদন করেন। তাঁর ফসল নষ্ট করা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এছাড়াও ভুক্তভোগী কৃষক তাঁর ক্ষতির সঠিক হিসাব নিরূপণ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে থানায় নিয়মিত মামলা করার পরামর্শ দিয়েছেন।

এ ঘটনায় স্থানীয় কৃষক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Tag :
জনপ্রিয় নিউজ

কালিয়াকৈরে গ্যাস সংকটে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত, বিপাকে কারখানার মালিক

ঝিকরগাছায় রাতের আঁধারে প্রায় ১ বিঘা জমির পেঁপে গাছ কর্তন, ক্ষেতে ইউএনও-কৃষি কর্মকর্তার পরিদর্শন

সময়: ০৭:২২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

যশোরের ঝিকরগাছায় রাতের আঁধারে এক কৃষকের লিজ নেওয়া জমির ১৮৬টি পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী মাঠে।

ভুক্তভোগী কৃষক নিজাম উদ্দিন পাটোয়ারী জানান, সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোনো একসময় দুর্বৃত্তরা তাঁর লিজ নেওয়া প্রায় ১৫ কাটা জমিতে রোপণ করা পেঁপে গাছগুলো কেটে দেয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তিনি ক্ষেতে গিয়ে দেখতে পান, তাঁর রোপণ করা প্রায় ৩০০টি পেঁপে গাছের মধ্যে ১৮৬টি গাছ কেটে ফেলা হয়েছে।

নিজাম উদ্দিন পাটোয়ারী গদখালী ইউনিয়নের জাফরনগর গ্রামের বজলুর হক পাটোয়ারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত। পেঁপে চাষ করে লাভের আশায় তিনি ওই জমি লিজ নিয়ে চাষাবাদ শুরু করেছিলেন। ফলন আসার পরই গাছগুলো কেটে দেওয়ায় তিনি আর্থিকভাবে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছেন।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত পেঁপের ক্ষেত সরেজমিনে পরিদর্শন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নুরুল ইসলাম। তাঁরা ক্ষতিগ্রস্ত জমি ঘুরে দেখেন এবং ভুক্তভোগী কৃষকের সঙ্গে কথা বলেন।

ভুক্তভোগী কৃষক নিজাম উদ্দিন পাটোয়ারী বলেন, “অনেক আশা নিয়ে জমিটি লিজ নিয়ে পেঁপে চাষ করেছিলাম। প্রায় ৩০০টি গাছের মধ্যে ১৮৬টি গাছ কেটে দিয়েছে। এতে আমার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নুরুল ইসলাম বলেন, “ক্ষতিগ্রস্ত পেঁপে ক্ষেতটি আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। কৃষকের ১৮৬টি পেঁপে গাছ কেটে দেওয়ার বিষয়টি দেখা গেছে। এতে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করা হবে।”

আরও পড়ুনঃ  নাজিমগঞ্জ বাজার জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজিমুশশান ওয়াজ মাহফিল