Dhaka ১১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঝিনাইদহে রাতের আঁধারে মাল্টা বাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০৯:০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৭৯ Time View

মোঃ ফজলুল কবির গামা

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রাতের আঁধারে একটি ফলন্ত মাল্টা বাগান কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এতে ভুক্তভোগী চাষির প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। উপজেলার পৌরসভাধীন গাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ ওলিয়ার রহমানের পৈতৃক ও ক্রয়কৃত প্রায় সাত বিঘা জমিতে মাল্টা, কলা ও পাটের সমন্বিত চাষ রয়েছে। ওই জমির পাশ দিয়ে আগে থেকেই স্থানীয়দের চলাচলের জন্য একটি সরু পথ ছিল। তবে গত ৪ মে দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একদল ব্যক্তি ভেকু বা খননযন্ত্র নিয়ে এসে ওলিয়ার রহমানের মাল্টা বাগানে তাণ্ডব চালায় বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা বাগানের ফলন্ত মাল্টা গাছ উপড়ে ফেলে সেখানে প্রায় ১২ ফুট চওড়া ও ৮০০ ফুট দীর্ঘ একটি রাস্তা নির্মাণ করে।

ভুক্তভোগী ওলিয়ার রহমান জানান, প্রতিদিনের মতো পরদিন সকালে তিনি বাগানে গিয়ে দেখেন তার সাধের মাল্টা গাছগুলো কেটে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে একটি চওড়া রাস্তা তৈরি করা হয়েছে। এমন দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে পড়েন।

তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন পূর্বপরিকল্পিতভাবে রাতের আঁধারে এ কাজ সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে এবং বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন।

ঘটনার পর ওলিয়ার রহমান মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অভিযুক্ত হিসেবে গাড়াবাড়িয়া গ্রামের মোমিনুর রহমান, মুকুল, মইদুল খা, রিপন, আব্দুল আলিম পারু এবং পাশের গোপালপুর গ্রামের স্বপনের নাম উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সাক্ষী হিসেবে স্থানীয় আব্দুল কুদ্দুস ও আব্দুল হামিদসহ কয়েকজনের নামও অভিযোগে অন্তর্ভুক্ত রয়েছে।

মহেশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

মাল্টা বাগান কেটে রাস্তা নির্মাণের এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এ নিয়ে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় বইছে।

Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

ঝিনাইদহে রাতের আঁধারে মাল্টা বাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ

সময়: ০৯:০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬

মোঃ ফজলুল কবির গামা

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রাতের আঁধারে একটি ফলন্ত মাল্টা বাগান কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এতে ভুক্তভোগী চাষির প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। উপজেলার পৌরসভাধীন গাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ ওলিয়ার রহমানের পৈতৃক ও ক্রয়কৃত প্রায় সাত বিঘা জমিতে মাল্টা, কলা ও পাটের সমন্বিত চাষ রয়েছে। ওই জমির পাশ দিয়ে আগে থেকেই স্থানীয়দের চলাচলের জন্য একটি সরু পথ ছিল। তবে গত ৪ মে দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একদল ব্যক্তি ভেকু বা খননযন্ত্র নিয়ে এসে ওলিয়ার রহমানের মাল্টা বাগানে তাণ্ডব চালায় বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা বাগানের ফলন্ত মাল্টা গাছ উপড়ে ফেলে সেখানে প্রায় ১২ ফুট চওড়া ও ৮০০ ফুট দীর্ঘ একটি রাস্তা নির্মাণ করে।

ভুক্তভোগী ওলিয়ার রহমান জানান, প্রতিদিনের মতো পরদিন সকালে তিনি বাগানে গিয়ে দেখেন তার সাধের মাল্টা গাছগুলো কেটে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে একটি চওড়া রাস্তা তৈরি করা হয়েছে। এমন দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে পড়েন।

তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন পূর্বপরিকল্পিতভাবে রাতের আঁধারে এ কাজ সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে এবং বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন।

ঘটনার পর ওলিয়ার রহমান মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অভিযুক্ত হিসেবে গাড়াবাড়িয়া গ্রামের মোমিনুর রহমান, মুকুল, মইদুল খা, রিপন, আব্দুল আলিম পারু এবং পাশের গোপালপুর গ্রামের স্বপনের নাম উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সাক্ষী হিসেবে স্থানীয় আব্দুল কুদ্দুস ও আব্দুল হামিদসহ কয়েকজনের নামও অভিযোগে অন্তর্ভুক্ত রয়েছে।

মহেশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  টানা বর্ষণে মুক্তাগাছা শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জনজীবন