Dhaka ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বদলগাছী হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কমিটি নবীন-প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে দ্রুত পুনঃগঠনের লক্ষ্যে আব্দুস সালাম ভূঁইয়ার বিশেষ আবেদন সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপনের ১৭তম মৃত্যুবার্ষিকী পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের ‘ইলেকট্রিক হাউস ওয়্যারিং’ প্রশিক্ষণ শুরু চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস ডুমুরিয়ায় দুটি খাল খননে অনিয়ম ঃ ১ কোটি ৩৬ লাখ টাকা ফেরত বাধ্য হল প্রশাসন জলাবদ্ধতা নিরসনে খনন করা খালের পাড়ে রোপনকৃত চারা জলমগ্ন চট্টগ্রাম চন্দনাইশ দোহাজারীতে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদের জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠিত হয়েছে বৌলাই নদীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর শিশু পর্যটক রুকাইয়ার মরদেহ উদ্ধার খুলনার পাইকগাছায় কপিলমুনিতে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে এক ছাত্রী গুরুতর আহত হয়েছে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

  • Reporter Name
  • সময়: ০৯:৪০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ১৬ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক ঘুরে যাদুকাটা নদীর উদ্দেশে যাওয়ার পথে হাউসবোট থেকে পড়ে বৌলাই নদীতে ডুবে ১০ বছরের এক শিশু পর্যটক নিখোঁজ হয়েছে।

নিখোঁজ শিশুর নাম রুকাইয়া নুর। সে ফরিদপুরের কোতোয়ালি থানার গলচামট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা ডা. শাহনুর রহমানের মেয়ে।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহাতাবপুর টু দক্ষিণকুল খেয়াঘাট সংলগ্ন বৌলাই নদীতে এই দুর্ঘটনা ঘটে।

পর্যটক ও স্থানীয় সূত্রে জানা যায়, রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক ‘সাইফান এ লাক্সারি ওয়াটার ভিলা’ নামের হাউসবোটে করে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক ঘুরে যাদুকাটার দিকে যাচ্ছিলেন। পথে দক্ষিণকুল খেয়াঘাট এলাকায় চলন্ত হাউসবোট থেকে হঠাৎ নদীতে পড়ে যায় রুকাইয়া।

খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। বিকেল ৪টার দিকে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে।

তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বলেন, বিকেল সাড়ে ৩টা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ শিশু রুকাইয়াকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এই ঘটনায় হাওরে পর্যটকবাহী হাউসবোটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা ও অন্যান্য পর্যটকরা।

আরও পড়ুনঃ  এম রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় জেলা যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ জামালপুর
Tag :
জনপ্রিয় নিউজ

বদলগাছী হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

সময়: ০৯:৪০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক ঘুরে যাদুকাটা নদীর উদ্দেশে যাওয়ার পথে হাউসবোট থেকে পড়ে বৌলাই নদীতে ডুবে ১০ বছরের এক শিশু পর্যটক নিখোঁজ হয়েছে।

নিখোঁজ শিশুর নাম রুকাইয়া নুর। সে ফরিদপুরের কোতোয়ালি থানার গলচামট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা ডা. শাহনুর রহমানের মেয়ে।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহাতাবপুর টু দক্ষিণকুল খেয়াঘাট সংলগ্ন বৌলাই নদীতে এই দুর্ঘটনা ঘটে।

পর্যটক ও স্থানীয় সূত্রে জানা যায়, রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক ‘সাইফান এ লাক্সারি ওয়াটার ভিলা’ নামের হাউসবোটে করে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক ঘুরে যাদুকাটার দিকে যাচ্ছিলেন। পথে দক্ষিণকুল খেয়াঘাট এলাকায় চলন্ত হাউসবোট থেকে হঠাৎ নদীতে পড়ে যায় রুকাইয়া।

খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। বিকেল ৪টার দিকে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে।

তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বলেন, বিকেল সাড়ে ৩টা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ শিশু রুকাইয়াকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এই ঘটনায় হাওরে পর্যটকবাহী হাউসবোটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা ও অন্যান্য পর্যটকরা।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে এসএসসি-দাখিলে কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ