Dhaka ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
এইচএসসি পুনর্নিরীক্ষণে পাস করলেন আরও ৫ হাজার ৫৪৮ জন, জিপিএ-৫ পেলেন ১ হাজার ৬০০ সাংবাদিক বিলাল হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা বর্ণাঢ্য আয়োজনে দৈনিক রুদ্র বাংলার ১৬তম বর্ষপূর্তি উদযাপন মুক্ত আলোচনা, সম্মাননা পদক ও পুরস্কার বিতরণীতে সাংবাদিক-লেখকদের মিলনমেলা শ্যামনগরে ২০২৬- ২৭ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ক্রীড়াচর্চার বিকল্প নেই, খেলোয়াড়দের সাফল্য পুরো জেলার গর্ব: জেলা প্রশাসক ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আলাউর রাহমান, সম্পাদক কে.এম শহীদুল ইসলাম, সাংগঠনিক মিজানুর রহমান তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে সামাজিক নিরীক্ষার প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে হস্তান্তর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১২:১৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৩ Time View

 

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:


ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার, সুরক্ষা, শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে শিশু প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), ঠাকুরগাঁও জেলা কমিটির আয়োজনে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জুলেখা আক্তার, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা জিন্নাত আরা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মামুন অর রশিদ এবং ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক লিফাত আলমসহ অন্যান্য অতিথিরা।

মতবিনিময় সভায় শিশু প্রতিনিধিরা শিশু অধিকার, সুরক্ষা, তাদের মতামতের গুরুত্ব, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং নিজেদের দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন।
এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি রাদ শাহামাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুজ্জামান শ্রাবণ।
এ আয়োজনে সহযোগিতা করে সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল।
সংশ্লিষ্টরা মনে করেন, শিশুদের অধিকার প্রতিষ্ঠা, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম
Tag :
জনপ্রিয় নিউজ

এইচএসসি পুনর্নিরীক্ষণে পাস করলেন আরও ৫ হাজার ৫৪৮ জন, জিপিএ-৫ পেলেন ১ হাজার ৬০০

ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সময়: ১২:১৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

 

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:


ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার, সুরক্ষা, শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে শিশু প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), ঠাকুরগাঁও জেলা কমিটির আয়োজনে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জুলেখা আক্তার, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা জিন্নাত আরা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মামুন অর রশিদ এবং ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক লিফাত আলমসহ অন্যান্য অতিথিরা।

মতবিনিময় সভায় শিশু প্রতিনিধিরা শিশু অধিকার, সুরক্ষা, তাদের মতামতের গুরুত্ব, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং নিজেদের দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন।
এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি রাদ শাহামাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুজ্জামান শ্রাবণ।
এ আয়োজনে সহযোগিতা করে সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল।
সংশ্লিষ্টরা মনে করেন, শিশুদের অধিকার প্রতিষ্ঠা, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  সৌদি আরবে গিয়ে সাড়ে তিন মাস ধরে নিখোঁজ রমজান মিয়া