Dhaka ১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডা. এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সংবর্ধনা

  • Reporter Name
  • সময়: ১০:১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৮ Time View

নিজস্ব প্রতিবেদক:


বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক ও ক্যান্সার গবেষক ডা. এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলের তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব। ক্যান্সার চিকিৎসায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডা. এস এম সরওয়ারকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী। তিনি বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রফেসর ডা. কর্নেল (অব.) শহিদুল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন স্বনামধন্য সাংবাদিক, দৈনিক খোলা বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. জহিরুল ইসলাম কলিম।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মো. জহিরুল ইসলাম কলিম বলেন, “সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজের কল্যাণে যারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তাদের সম্মান ও স্বীকৃতি দেওয়াও আমাদের দায়িত্ব। ডা. এস এম সরওয়ার ক্যান্সার চিকিৎসা ও গবেষণায় যে অবদান রেখে চলেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা সম্মানিত ও গর্বিত।”

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে চিকিৎসক, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সময় তিনি ক্যান্সার চিকিৎসায় সরকারি হাসপাতালগুলোর সাফল্য ও ডা. এস এম সরওয়ারের চিকিৎসায় সুস্থ হওয়া রোগীর সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে বিষয়টি প্রমাণসহ জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে ডা. এস এম সরওয়ারের ক্যান্সার চিকিৎসা কার্যক্রমকে সরকারি স্বীকৃতি দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহাবুব আলম।

তিনি বলেন, “ডা. এস এম সরওয়ার একজন বিশিষ্ট চিকিৎসক ও ক্যান্সার গবেষক। ক্যান্সার চিকিৎসায় তাঁর দীর্ঘদিনের অবদানকে সম্মান জানানো এবং তাঁকে আমাদের সংগঠনের উপদেষ্টা হিসেবে যুক্ত করা আমাদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব সবসময় সমাজের কল্যাণে কাজ করা গুণী ও মানবিক ব্যক্তিদের পাশে থাকবে।”

আরও পড়ুনঃ  শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ

তিনি আরও বলেন, “গণমাধ্যমের মূল দায়িত্ব হচ্ছে মানুষের কথা তুলে ধরা। পাশাপাশি চিকিৎসা, শিক্ষা, মানবিকতা ও সামাজিক উন্নয়নে যারা অবদান রাখছেন, তাঁদের কাজ মানুষের সামনে তুলে ধরাও আমাদের দায়িত্ব।”

সংবর্ধিত অতিথি ডা. এস এম সরওয়ার বলেন, “ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি আশা করি, গণমাধ্যম সমাজে ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি বলেন, ক্যান্সার চিকিৎসার পাশাপাশি রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে সচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। এ বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, সভাপতি, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস); এম. ওয়াহিদ মজুমদার, সভাপতি, ঢাকাস্থ লালমাই উপজেলা বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাংক-বীমা পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি; লায়ন এইচ এম ইব্রাহীম ভূঁইয়া, চেয়ারম্যান, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা; মো. আলমগীর গনি, মহাসচিব, জাতীয় সাংবাদিক সংস্থা; এস এম জহিরুল ইসলাম, চেয়ারম্যান, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ); শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, মহাসচিব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন; কথাসাহিত্যিক ইঞ্জিনিয়ার বিএম এরশাদ, মহাসচিব, বাংলাদেশ ইসলামি সমন্বয় পরিষদ; মো. মনিরুজ্জামান মনির, চেয়ারম্যান, প্রবাসী মানবাধিকার কল্যাণ ফাউন্ডেশন এবং কবি সৈয়দ ইসমাইল হোসেন জনি, সহ-সভাপতি, বাংলাদেশ ইসলামি সমন্বয় পরিষদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসানসহ ক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক, চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক রাজিবুল হক রনি।

আয়োজকরা জানান, ক্যান্সার চিকিৎসায় বিশেষ অবদান রাখার পাশাপাশি ডা. এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা হিসেবে নির্বাচিত করায় তাঁর প্রতি সম্মান ও শুভেচ্ছা জানাতেই এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ  সরিষাবাড়িতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ ২ পরিবারকে ঢেউ টিন ও চেক বিতরণ
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

ডা. এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সংবর্ধনা

সময়: ১০:১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদক:


বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক ও ক্যান্সার গবেষক ডা. এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলের তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব। ক্যান্সার চিকিৎসায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডা. এস এম সরওয়ারকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী। তিনি বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রফেসর ডা. কর্নেল (অব.) শহিদুল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন স্বনামধন্য সাংবাদিক, দৈনিক খোলা বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. জহিরুল ইসলাম কলিম।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মো. জহিরুল ইসলাম কলিম বলেন, “সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজের কল্যাণে যারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তাদের সম্মান ও স্বীকৃতি দেওয়াও আমাদের দায়িত্ব। ডা. এস এম সরওয়ার ক্যান্সার চিকিৎসা ও গবেষণায় যে অবদান রেখে চলেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা সম্মানিত ও গর্বিত।”

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে চিকিৎসক, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সময় তিনি ক্যান্সার চিকিৎসায় সরকারি হাসপাতালগুলোর সাফল্য ও ডা. এস এম সরওয়ারের চিকিৎসায় সুস্থ হওয়া রোগীর সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে বিষয়টি প্রমাণসহ জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে ডা. এস এম সরওয়ারের ক্যান্সার চিকিৎসা কার্যক্রমকে সরকারি স্বীকৃতি দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহাবুব আলম।

তিনি বলেন, “ডা. এস এম সরওয়ার একজন বিশিষ্ট চিকিৎসক ও ক্যান্সার গবেষক। ক্যান্সার চিকিৎসায় তাঁর দীর্ঘদিনের অবদানকে সম্মান জানানো এবং তাঁকে আমাদের সংগঠনের উপদেষ্টা হিসেবে যুক্ত করা আমাদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব সবসময় সমাজের কল্যাণে কাজ করা গুণী ও মানবিক ব্যক্তিদের পাশে থাকবে।”

আরও পড়ুনঃ  জগন্নাথপুরের ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ প্কল্প একনেকে পাশ হওয়ায় এলাকাবাসীর স্বস্তি।

তিনি আরও বলেন, “গণমাধ্যমের মূল দায়িত্ব হচ্ছে মানুষের কথা তুলে ধরা। পাশাপাশি চিকিৎসা, শিক্ষা, মানবিকতা ও সামাজিক উন্নয়নে যারা অবদান রাখছেন, তাঁদের কাজ মানুষের সামনে তুলে ধরাও আমাদের দায়িত্ব।”

সংবর্ধিত অতিথি ডা. এস এম সরওয়ার বলেন, “ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি আশা করি, গণমাধ্যম সমাজে ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি বলেন, ক্যান্সার চিকিৎসার পাশাপাশি রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে সচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। এ বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, সভাপতি, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস); এম. ওয়াহিদ মজুমদার, সভাপতি, ঢাকাস্থ লালমাই উপজেলা বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাংক-বীমা পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি; লায়ন এইচ এম ইব্রাহীম ভূঁইয়া, চেয়ারম্যান, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা; মো. আলমগীর গনি, মহাসচিব, জাতীয় সাংবাদিক সংস্থা; এস এম জহিরুল ইসলাম, চেয়ারম্যান, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ); শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, মহাসচিব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন; কথাসাহিত্যিক ইঞ্জিনিয়ার বিএম এরশাদ, মহাসচিব, বাংলাদেশ ইসলামি সমন্বয় পরিষদ; মো. মনিরুজ্জামান মনির, চেয়ারম্যান, প্রবাসী মানবাধিকার কল্যাণ ফাউন্ডেশন এবং কবি সৈয়দ ইসমাইল হোসেন জনি, সহ-সভাপতি, বাংলাদেশ ইসলামি সমন্বয় পরিষদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসানসহ ক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক, চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক রাজিবুল হক রনি।

আয়োজকরা জানান, ক্যান্সার চিকিৎসায় বিশেষ অবদান রাখার পাশাপাশি ডা. এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা হিসেবে নির্বাচিত করায় তাঁর প্রতি সম্মান ও শুভেচ্ছা জানাতেই এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ  ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ