Dhaka ০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
‘রাস্তা না থাকলে চলব কেমনে?’—হাহাকার গুমানমর্দনবাসীর, পাশে দাঁড়ালেন ইউএনও কালিগঞ্জের ধলবাড়িয়ায় বায়তুন নূর দক্ষিণপাড়া জামে মসজিদে জুমার নামাজের উদ্বোধন মানবতা, ন্যায়বিচার ও বৈশ্বিক সেবার প্রত্যয়ে ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’ বাংলাদেশ চ্যাপ্টারের শুভ উদ্বোধন গোমতী নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবিতে বুড়িচংয়ে বিক্ষোভ ও মানববন্ধন দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড জামালপুরে উপজেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত পুষ্পধারা হাউজিংয়ের আড়ালে প্রতারণার ফাঁদ, দুদকে অভিযোগ “সাদা কাপড়ে দাগ লাগলে বেশি দেখা যায়”— রংপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশের হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি গঠন কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ সজিব গ্রেফতার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডা. নিলুফার চৌধুরী মনি এমপি’র জামালপুর আগমন উপলক্ষে গণসংবর্ধনা

  • Reporter Name
  • সময়: ১০:২৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৮ Time View

মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ডা. নিলুফার চৌধুরী মনি এমপি-কে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে জামালপুর শহরের প্রাণকেন্দ্র জিরো পয়েন্ট দয়াময়ী মোড়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খানের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। দুপুর থেকেই জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের শত শত নেতাকর্মী মিছিল নিয়ে দয়াময়ী মোড়ে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. নিলুফার চৌধুরী মনি এমপি-কে ফুলেল শুভেচ্ছা জানান সোহেল রানা খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবর্ধনার বিশেষ আকর্ষণ ছিল দেশাত্মবোধক ও দলীয় সংগীত পরিবেশনা। নেতাকর্মীরা নেচে-গেয়ে তাদের প্রিয় নেত্রীকে বরণ করে নেন।

সংবর্ধনার জবাবে ডা. নিলুফার চৌধুরী মনি বলেন, “এই সম্মান জামালপুরবাসীর। আমি আপনাদের অধিকার আদায়ে সংসদে সোচ্চার থাকব। রাজপথের আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের পাশে থাকাই আমার মূল লক্ষ্য।”

আয়োজক সোহেল রানা খান তার বক্তব্যে বলেন, “ডা. নিলুফার চৌধুরী মনির মনোনয়ন জামালপুরের তৃণমূল রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার করেছে। আগামী দিনে তার নেতৃত্বে জেলা যুবদল আরও সুসংগঠিত হবে।”

অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুনঃ  ইচলী ফেরিঘাটে ২৬০ মিটার সেতু নির্মাণের দাবি জোরালো প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমন ঘিরে যানজট নিরসনে দ্রুত উদ্যোগ চায় স্থানীয়রা
Tag :
জনপ্রিয় নিউজ

‘রাস্তা না থাকলে চলব কেমনে?’—হাহাকার গুমানমর্দনবাসীর, পাশে দাঁড়ালেন ইউএনও

ডা. নিলুফার চৌধুরী মনি এমপি’র জামালপুর আগমন উপলক্ষে গণসংবর্ধনা

সময়: ১০:২৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ডা. নিলুফার চৌধুরী মনি এমপি-কে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে জামালপুর শহরের প্রাণকেন্দ্র জিরো পয়েন্ট দয়াময়ী মোড়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খানের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। দুপুর থেকেই জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের শত শত নেতাকর্মী মিছিল নিয়ে দয়াময়ী মোড়ে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. নিলুফার চৌধুরী মনি এমপি-কে ফুলেল শুভেচ্ছা জানান সোহেল রানা খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবর্ধনার বিশেষ আকর্ষণ ছিল দেশাত্মবোধক ও দলীয় সংগীত পরিবেশনা। নেতাকর্মীরা নেচে-গেয়ে তাদের প্রিয় নেত্রীকে বরণ করে নেন।

সংবর্ধনার জবাবে ডা. নিলুফার চৌধুরী মনি বলেন, “এই সম্মান জামালপুরবাসীর। আমি আপনাদের অধিকার আদায়ে সংসদে সোচ্চার থাকব। রাজপথের আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের পাশে থাকাই আমার মূল লক্ষ্য।”

আয়োজক সোহেল রানা খান তার বক্তব্যে বলেন, “ডা. নিলুফার চৌধুরী মনির মনোনয়ন জামালপুরের তৃণমূল রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার করেছে। আগামী দিনে তার নেতৃত্বে জেলা যুবদল আরও সুসংগঠিত হবে।”

অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুনঃ  দিনাজপুরের বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও টিন বিতরণ