Dhaka ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডালিয়া-পাগলাপীর সড়কের বেহাল দশা দুর্ভোগ চরমে

 

রাশেদ নিজাম শাহ,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ  ডালিয়া-পাগলাপীর সড়কের কয়েকটি স্থানের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাতায়াতকারীরা।জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে, ব্যাহত হচ্ছে যাতায়াতকারীদের স্বাভাবিক জীবন। বৃষ্টির পানিতে গর্তগুলো ঢেকে যাওয়ায় যানবাহনগুলো প্রায়ই দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে। থ্রি হুইলার ও ছোটখাটো যানবাহনগুলো প্রায় উল্টে যাচ্ছে। এতে অনেক পথচারী দুর্ঘটনাকবলিত হয়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

বুড়িমারী স্থল বন্দর ও ডালিয়া এলাকা থেকে পাথর ও বালু পরিবাহী ট্রাকগুলো বেশী ঝুঁকিতে পড়েছে। খানাখন্দযুক্ত স্থানে অনেক সময় আটকে পড়ছে এসব মাল পরিবাহী যানবাহন। স্থানীয় লোকজন ও শক্তিশালী যানবাহন দঁড়ি দিয়ে টেনে উদ্ধার করছে গর্তে পরা মাল পরিবাহী ট্রাকগুলোকে। যাত্রীবাহী যানবাহনও প্রায় দুর্ঘটনা কবলিত হয়। এতে ইঞ্জিনসহ নানা যান্ত্রিক ত্রুটি দেখা দেয় যানবাহনগুলোর।

সড়কটিতে সবচেয়ে বেহাল অবস্থা হয়েছে মাগুড়া বাসস্ট্যান্ড থেকে ঢাকা কোচ স্ট্যান্ড পর্যন্ত।
এছাড়া গাড়াগ্রাম কালীরথান থেকে জুম্মারপাড়, রনচন্ডী বাজার থেকে জলঢাকা পর্যন্ত ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। ডালিয়ার ট্রাক চালক মাইনুলের সাথে কথা হলে তিনি জানান, সড়কটিতে জলঢাকা থেকে পাগলাপীর পর্যন্ত ছোটখাটো গর্ত থাকলেও বিশেষ করে মাগুড়া বাসষ্ট্যান্ড এলাকাটি যাবাহনের জন্য মরণ ফাঁদ হয়ে দাড়িয়েছে।

কোন অবস্থাতেই গাড়ী নিয়ে যাওয়া যাচ্ছেনা। কখন যে বড় ধরণের বিপদের সম্মুখীন হয়ে পড়বো তা আল্লাহ্তালাই জানেন। ঝুঁকি নিয়েই গাড়ী চালাতে হচ্ছে। মাগুড়া বাসষ্ট্যান্ডের ব্যবসায়ী রাদ ফার্মেসী স্বত্তাধিকারী আয়নাল হক ও হাবিব ট্রেডার্স স্বত্তাধিকারী নাইমুল হক জানান, মাগুড়া বাসষ্ট্যান্ডে রাস্তা ভাল করার আগে এখানে ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। এতে জলাবদ্ধতা কেটে যাবে।

এ বিষয়ে নীলফামারী সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল আলম সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বৃষ্টি কেটে গেলে মাগুড়া বাসষ্ট্যান্ড এলাকাটি সংস্কার করা হবে। সড়কটির টেন্ডার প্রক্রিয়া করা হয়েছে। পরবর্তী সময়ে আরসিসি ঢালাই দিয়ে টেকসইপূর্ণ কাজ করা হবে।

আরও পড়ুনঃ  ভোলাহাটে ‘মাইগ্রেশন প্রত্যাশা-২’ প্রকল্পের ১২তম সমন্বয় সভা অনুষ্ঠিত

 

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

ডালিয়া-পাগলাপীর সড়কের বেহাল দশা দুর্ভোগ চরমে

সময়: ০৮:১৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

 

রাশেদ নিজাম শাহ,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ  ডালিয়া-পাগলাপীর সড়কের কয়েকটি স্থানের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাতায়াতকারীরা।জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে, ব্যাহত হচ্ছে যাতায়াতকারীদের স্বাভাবিক জীবন। বৃষ্টির পানিতে গর্তগুলো ঢেকে যাওয়ায় যানবাহনগুলো প্রায়ই দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে। থ্রি হুইলার ও ছোটখাটো যানবাহনগুলো প্রায় উল্টে যাচ্ছে। এতে অনেক পথচারী দুর্ঘটনাকবলিত হয়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

বুড়িমারী স্থল বন্দর ও ডালিয়া এলাকা থেকে পাথর ও বালু পরিবাহী ট্রাকগুলো বেশী ঝুঁকিতে পড়েছে। খানাখন্দযুক্ত স্থানে অনেক সময় আটকে পড়ছে এসব মাল পরিবাহী যানবাহন। স্থানীয় লোকজন ও শক্তিশালী যানবাহন দঁড়ি দিয়ে টেনে উদ্ধার করছে গর্তে পরা মাল পরিবাহী ট্রাকগুলোকে। যাত্রীবাহী যানবাহনও প্রায় দুর্ঘটনা কবলিত হয়। এতে ইঞ্জিনসহ নানা যান্ত্রিক ত্রুটি দেখা দেয় যানবাহনগুলোর।

সড়কটিতে সবচেয়ে বেহাল অবস্থা হয়েছে মাগুড়া বাসস্ট্যান্ড থেকে ঢাকা কোচ স্ট্যান্ড পর্যন্ত।
এছাড়া গাড়াগ্রাম কালীরথান থেকে জুম্মারপাড়, রনচন্ডী বাজার থেকে জলঢাকা পর্যন্ত ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। ডালিয়ার ট্রাক চালক মাইনুলের সাথে কথা হলে তিনি জানান, সড়কটিতে জলঢাকা থেকে পাগলাপীর পর্যন্ত ছোটখাটো গর্ত থাকলেও বিশেষ করে মাগুড়া বাসষ্ট্যান্ড এলাকাটি যাবাহনের জন্য মরণ ফাঁদ হয়ে দাড়িয়েছে।

কোন অবস্থাতেই গাড়ী নিয়ে যাওয়া যাচ্ছেনা। কখন যে বড় ধরণের বিপদের সম্মুখীন হয়ে পড়বো তা আল্লাহ্তালাই জানেন। ঝুঁকি নিয়েই গাড়ী চালাতে হচ্ছে। মাগুড়া বাসষ্ট্যান্ডের ব্যবসায়ী রাদ ফার্মেসী স্বত্তাধিকারী আয়নাল হক ও হাবিব ট্রেডার্স স্বত্তাধিকারী নাইমুল হক জানান, মাগুড়া বাসষ্ট্যান্ডে রাস্তা ভাল করার আগে এখানে ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। এতে জলাবদ্ধতা কেটে যাবে।

এ বিষয়ে নীলফামারী সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল আলম সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বৃষ্টি কেটে গেলে মাগুড়া বাসষ্ট্যান্ড এলাকাটি সংস্কার করা হবে। সড়কটির টেন্ডার প্রক্রিয়া করা হয়েছে। পরবর্তী সময়ে আরসিসি ঢালাই দিয়ে টেকসইপূর্ণ কাজ করা হবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর জন্মদিনে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ