Dhaka ১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান বিশ্বকাপ ম্যাচ দেখতে গিয়ে পদদলনে নিহত ১, আহত অন্তত ৮ জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর সৌদিতে এক বছরে মৃত্যুদণ্ড কার্যকর ১০০ জনে পৌঁছেছে বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী ডাকাতের কথায় নিরপরাধ ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ, নবীনগরে সংবাদ সম্মেলন হাসপাতালে ঢুকে প্রবাসী ব্যবসায়ীকে পিটুনি, পা ভেঙে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ কাহারোলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১১ জনকে অর্থদণ্ড রেকর্ড গড়ার দৌড়ে রোনালদো, ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুযোগ ট্রেনের ছাদে ভ্রমণকালে ব্রিজের লোহার সঙ্গে ধাক্কায় যুবক নিহত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৯:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৯ Time View

জামাল উদ্দীন :

রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৩টায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলনায়তনটি এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নূর আহমদ। সভাপতিত্ব করেন দৈনিক খোলা বাজার-এর সম্পাদক ও প্রকাশক এবং ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম কলিম।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোঃ এনামুল হক মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের দপ্তর ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ লিয়াকত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক পরিচালক (অর্থ), বিআইডব্লিউটিসি শাহিনুর ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মিজানুর রহমান, বিপিডিপি ও ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উপদেষ্টা মোঃ জালাল উদ্দিন এবং আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির চেয়ারম্যান শহীদুল ইসলাম হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা নূর আহমদ বলেন, ঈদ আমাদের ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির শিক্ষা দেয়। গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশ ও জাতির উন্নয়নে তা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম কলিম বলেন, সত্য ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদ পুনর্মিলনী কেবল আনন্দ বিনিময়ের অনুষ্ঠান নয়, এটি পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার একটি মাধ্যম।
মুখ্য আলোচক মোঃ এনামুল হক মোল্লা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও জনমুখী হতে হবে। তরুণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। জনপ্রিয় কণ্ঠশিল্পী শিরিন আক্তার বৃষ্টি, আব্দুল ওহাবসহ অন্যান্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঈদ পুনর্মিলনীর মূল উদ্দেশ্য ছিল সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল মেঘনা নিউজ টিভি ২৪ এবং দৈনিক খোলা বাজার।
শেষে উপস্থিত অতিথিদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

আরও পড়ুনঃ  ডুমুরিয়া উপজেলা এস ডিজি পরিকল্পনা কর্মশালা
Tag :
জনপ্রিয় নিউজ

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান

ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সময়: ০৯:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

জামাল উদ্দীন :

রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৩টায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলনায়তনটি এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নূর আহমদ। সভাপতিত্ব করেন দৈনিক খোলা বাজার-এর সম্পাদক ও প্রকাশক এবং ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম কলিম।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোঃ এনামুল হক মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের দপ্তর ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ লিয়াকত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক পরিচালক (অর্থ), বিআইডব্লিউটিসি শাহিনুর ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মিজানুর রহমান, বিপিডিপি ও ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উপদেষ্টা মোঃ জালাল উদ্দিন এবং আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির চেয়ারম্যান শহীদুল ইসলাম হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা নূর আহমদ বলেন, ঈদ আমাদের ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির শিক্ষা দেয়। গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশ ও জাতির উন্নয়নে তা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম কলিম বলেন, সত্য ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদ পুনর্মিলনী কেবল আনন্দ বিনিময়ের অনুষ্ঠান নয়, এটি পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার একটি মাধ্যম।
মুখ্য আলোচক মোঃ এনামুল হক মোল্লা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও জনমুখী হতে হবে। তরুণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। জনপ্রিয় কণ্ঠশিল্পী শিরিন আক্তার বৃষ্টি, আব্দুল ওহাবসহ অন্যান্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঈদ পুনর্মিলনীর মূল উদ্দেশ্য ছিল সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল মেঘনা নিউজ টিভি ২৪ এবং দৈনিক খোলা বাজার।
শেষে উপস্থিত অতিথিদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

আরও পড়ুনঃ  বৃষ্টি ও উজানের ঢলে দুর্ভোগ বাড়ছে তাহিরপুরে