Dhaka ০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কর্ণফুলীর মোহনায় জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাইল্যান্ডের নাগরিক নিহত ক্রেতা আছে বলেই বাজার টিকে আছে!!! পীরগঞ্জে মাদক কারবারের অদৃশ্য শিকড় সদরপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন চরভদ্রাসন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা চিকিৎসকের সুরক্ষা ও নিরাপদ কর্মস্থলের দাবিতে সুনামগঞ্জে ড্যাবের মানববন্ধন কালীগঞ্জে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন অবশেষে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান অপারেশন কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, স্ত্রী গুরুতর আহত নরসিংদীর শিবপুরে ভূমি সেবা মেলা-২০২৬ অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডুমুরিয়ায় ভূমিসেবা মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৯:৫৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৯ Time View

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :

খুলনার ডুমুরিয়া উপজেলায় জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত এ মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভূমি অফিসে কোনো ধরনের দালালচক্র, সন্ত্রাসী কিংবা চাঁদাবাজদের প্রশ্রয় দেওয়া হবে না। সাধারণ মানুষ যেন হয়রানিমুক্তভাবে সরাসরি ভূমি সেবা পেতে পারেন, তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে জনগণের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে এবং প্রান্তিক মানুষও সহজে স্বচ্ছতার সঙ্গে সেবা গ্রহণ করতে পারছেন।

তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে জনগণের সঙ্গে ভালো ব্যবহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দ্রুত সেবা প্রদানের আহ্বান জানান। এসময় তিনি বলেন, “আমার জীবন থাকতে এলাকার কোনো মানুষকে হয়রানির শিকার হতে দেব না।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) মো. আছের আলী, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ডুমুরিয়া উপজেলা সাবেক সভাপতি চেয়ারম্যান মোল্লা মোশাররফ হোসেন মফিজ, সাবেক ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, জেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন, শেখ শাহিনুর রহমান, শেখ ফহরাদ হোসেন, উপজেলা কানুনগো মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা নূরুন নবী খোকা, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, থুকড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, মুফতি আব্দুল মালেক ও সজিব কুমার বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ডিমলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন

মেলায় অনলাইন ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদান, ই-নামজারি সহায়তা, ই-পর্চা ও ডিজিটাল মৌজা ম্যাপ সংগ্রহ, ডিসিআর ও খতিয়ানের কপি বিতরণ, স্মার্ট ভূমি রেকর্ড প্রদান এবং অভিযোগ প্রতিকার ও গণশুনানির ব্যবস্থা রাখা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) সরাসরি গণশুনানির মাধ্যমে বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান ও পরামর্শ প্রদান করছেন।

এছাড়া প্রান্তিক কৃষক ও সাধারণ জনগণকে ডিজিটাল ভূমি সেবায় অভ্যস্ত করতে প্রজেক্টরের মাধ্যমে সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হচ্ছে। ভূমি সেবা সংক্রান্ত তথ্যের জন্য ভূমি মন্ত্রণালয়ের হটলাইন ১৬১২২ এবং land.gov.bd পোর্টালের ব্যবহারও হাতে-কলমে শেখানো হচ্ছে।

উপজেলার সকল নাগরিককে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এসে আধুনিক ও হয়রানিমুক্ত ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. নূরুল ইসলাম।

Tag :
জনপ্রিয় নিউজ

কর্ণফুলীর মোহনায় জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাইল্যান্ডের নাগরিক নিহত

ডুমুরিয়ায় ভূমিসেবা মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

সময়: ০৯:৫৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :

খুলনার ডুমুরিয়া উপজেলায় জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত এ মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভূমি অফিসে কোনো ধরনের দালালচক্র, সন্ত্রাসী কিংবা চাঁদাবাজদের প্রশ্রয় দেওয়া হবে না। সাধারণ মানুষ যেন হয়রানিমুক্তভাবে সরাসরি ভূমি সেবা পেতে পারেন, তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে জনগণের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে এবং প্রান্তিক মানুষও সহজে স্বচ্ছতার সঙ্গে সেবা গ্রহণ করতে পারছেন।

তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে জনগণের সঙ্গে ভালো ব্যবহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দ্রুত সেবা প্রদানের আহ্বান জানান। এসময় তিনি বলেন, “আমার জীবন থাকতে এলাকার কোনো মানুষকে হয়রানির শিকার হতে দেব না।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) মো. আছের আলী, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ডুমুরিয়া উপজেলা সাবেক সভাপতি চেয়ারম্যান মোল্লা মোশাররফ হোসেন মফিজ, সাবেক ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, জেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন, শেখ শাহিনুর রহমান, শেখ ফহরাদ হোসেন, উপজেলা কানুনগো মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা নূরুন নবী খোকা, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, থুকড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, মুফতি আব্দুল মালেক ও সজিব কুমার বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠ পরিদর্শনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য