Dhaka ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মানিকপুরে ২৮ পিস ইয়াবাসহ যুবক আটক, মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি চায়না দুয়ারী জালে অস্তিত্ব সংকটে দেশীয় মাছ, বদলগাছীতে অভিযান চালিয়ে জাল পুড়িয়ে ধ্বংস শ্রীপুরে গহিন জঙ্গলে অভিযান, ৬ ড্রাম চোলাই মদ উদ্ধার; আটক ৩ পলাশবাড়ীতে মাছের ঘেরে হামলা ও ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান, সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন রাতের খাবারের সময় বিষধর সাপের ছোবল, রাউজানে তান্ত্রিকের মৃত্যু কালীগঞ্জে এসএসসি-দাখিলে কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ রাজশাহী প্রেসক্লাবে সংকট, সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডুমুরিয়ায় মাছচাষিদের উৎসাহ দিতে ব্যতিক্রমী সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • Reporter Name
  • সময়: ১১:৪৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৭ Time View

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় উৎসবমুখর পরিবেশে স্থানীয় মৎস্যজীবীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ পুকুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া অঞ্চলের ঐতিহ্যবাহী মৎস্য খাতের প্রসার এবং মৎস্যজীবীদের শারীরিক কসরত ও বিনোদনের অংশ হিসেবে এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মৎস্যচাষি ও সাধারণ মৎস্যজীবীরা অংশ নেন। পুরো এলাকা জুড়ে প্রতিযোগীদের উৎসাহ দিতে স্থানীয় বাসিন্দাদের সরব উপস্থিতি লক্ষ করা যায়। প্রতিযোগিতা শেষে বিজয়ী সাঁতারুদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “মৎস্যজীবীরাই আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তি। মাছ উৎপাদনে স্বনির্ভরতা বজায় রাখার পাশাপাশি তাঁদের কর্মোদ্দীপনা বৃদ্ধি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতেই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। মৎস্যজীবীদের ঐক্যবদ্ধ করে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষে উৎসাহিত করতে আমরা নিয়মিত এমন নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি।”

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন দাস এবং ইউআরসি ইন্সট্রাক্টর ও খর্নিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মোসলেম আলী। তাঁরা বলেন, “এ ধরনের গ্রামীণ ক্রীড়া আয়োজন কেবল বিনোদনই জোগায় না, বরং স্থানীয় মৎস্যজীবীদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়াতেও বড় ভূমিকা রাখে। ডুমুরিয়ার মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে এ জাতীয় উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় সফল মৎস্যচাষি, সাধারণ মৎস্যজীবী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মুখে আনন্দের হাসি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, মৎস্যজীবীদের উৎসাহিত করা, তাঁদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং মৎস্য খাতের উন্নয়নে সচেতনতা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের ব্যতিক্রমী আয়োজন অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  পুঠিয়ার শিবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

শেখ মাহতাব হোসেন
ডুমুরিয়া, খুলনা
০১৭১১৩৬৪৪৩১

Tag :
জনপ্রিয় নিউজ

মানিকপুরে ২৮ পিস ইয়াবাসহ যুবক আটক, মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি

ডুমুরিয়ায় মাছচাষিদের উৎসাহ দিতে ব্যতিক্রমী সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সময়: ১১:৪৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় উৎসবমুখর পরিবেশে স্থানীয় মৎস্যজীবীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ পুকুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া অঞ্চলের ঐতিহ্যবাহী মৎস্য খাতের প্রসার এবং মৎস্যজীবীদের শারীরিক কসরত ও বিনোদনের অংশ হিসেবে এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মৎস্যচাষি ও সাধারণ মৎস্যজীবীরা অংশ নেন। পুরো এলাকা জুড়ে প্রতিযোগীদের উৎসাহ দিতে স্থানীয় বাসিন্দাদের সরব উপস্থিতি লক্ষ করা যায়। প্রতিযোগিতা শেষে বিজয়ী সাঁতারুদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “মৎস্যজীবীরাই আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তি। মাছ উৎপাদনে স্বনির্ভরতা বজায় রাখার পাশাপাশি তাঁদের কর্মোদ্দীপনা বৃদ্ধি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতেই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। মৎস্যজীবীদের ঐক্যবদ্ধ করে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষে উৎসাহিত করতে আমরা নিয়মিত এমন নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি।”

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন দাস এবং ইউআরসি ইন্সট্রাক্টর ও খর্নিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মোসলেম আলী। তাঁরা বলেন, “এ ধরনের গ্রামীণ ক্রীড়া আয়োজন কেবল বিনোদনই জোগায় না, বরং স্থানীয় মৎস্যজীবীদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়াতেও বড় ভূমিকা রাখে। ডুমুরিয়ার মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে এ জাতীয় উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় সফল মৎস্যচাষি, সাধারণ মৎস্যজীবী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মুখে আনন্দের হাসি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, মৎস্যজীবীদের উৎসাহিত করা, তাঁদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং মৎস্য খাতের উন্নয়নে সচেতনতা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের ব্যতিক্রমী আয়োজন অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  উত্তর ধরলা ফাউন্ডেশন কর্তৃক ভূরুঙ্গামারীতে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

শেখ মাহতাব হোসেন
ডুমুরিয়া, খুলনা
০১৭১১৩৬৪৪৩১