Dhaka ১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট

  • Reporter Name
  • সময়: ০৮:৪৪:০১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১১৩ Time View

আহসান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, তথ্য সংগ্রহ ও নৈশকালীন টহল কার্যক্রম আরও কার্যকর করতে ৬৪ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও টর্চলাইট বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন গ্রাম পুলিশ সদস্যদের হাতে প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেন।

অনুষ্ঠানে ইউএনও মো. আনোয়ার হোসাইন বলেন, গ্রাম পুলিশরা প্রত্যন্ত অঞ্চলে সরকারের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করছেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, স্থানীয় সমস্যার তথ্য দ্রুত পৌঁছে দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে সহায়তা ও কার্যক্রমে আরও গতিশীলতা আনতেই সরকার এসব সরঞ্জাম প্রদান করছে।

তিনি গ্রাম পুলিশ সদস্যদের এসব সামগ্রী যথাযথভাবে ব্যবহার করে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সরঞ্জাম পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা সন্তোষ প্রকাশ করে বলেন, বাইসাইকেল ও টর্চলাইট তাদের দায়িত্ব পালনে বিশেষ সহায়ক হবে। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় যাতায়াত ও রাতের টহল কার্যক্রমে এসব সরঞ্জাম তাদের কাজকে আরও সহজ করবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের আওতাধীন গ্রাম পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বাড়ানো এবং জনসেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকারি বরাদ্দের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার নির্বাচন কমিশনারবৃন্দের সাথে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট

সময়: ০৮:৪৪:০১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

আহসান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, তথ্য সংগ্রহ ও নৈশকালীন টহল কার্যক্রম আরও কার্যকর করতে ৬৪ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও টর্চলাইট বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন গ্রাম পুলিশ সদস্যদের হাতে প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেন।

অনুষ্ঠানে ইউএনও মো. আনোয়ার হোসাইন বলেন, গ্রাম পুলিশরা প্রত্যন্ত অঞ্চলে সরকারের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করছেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, স্থানীয় সমস্যার তথ্য দ্রুত পৌঁছে দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে সহায়তা ও কার্যক্রমে আরও গতিশীলতা আনতেই সরকার এসব সরঞ্জাম প্রদান করছে।

তিনি গ্রাম পুলিশ সদস্যদের এসব সামগ্রী যথাযথভাবে ব্যবহার করে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সরঞ্জাম পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা সন্তোষ প্রকাশ করে বলেন, বাইসাইকেল ও টর্চলাইট তাদের দায়িত্ব পালনে বিশেষ সহায়ক হবে। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় যাতায়াত ও রাতের টহল কার্যক্রমে এসব সরঞ্জাম তাদের কাজকে আরও সহজ করবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের আওতাধীন গ্রাম পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বাড়ানো এবং জনসেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকারি বরাদ্দের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী