Dhaka ১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী সিলেট বিমানবন্দর থেকে সরাসরি সংসদে এমরান, প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানালেন ফেসবুকে ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন: স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতের প্রত্যাশা টাঙ্গাইলে যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, এলাকায় ব্যাপক কৌতূহল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তেঁতুলিয়ায় ৪৭৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড

  • Reporter Name
  • সময়: ০৯:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১৭ Time View

আহসান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ৪৭৭ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ জুন ২০২৬) উপজেলার ভজনপুর দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে স্থানীয়ভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পঞ্চগড়-১ আসনের এমপি ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড তুলে দেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শাকুরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিনসহ প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও উপকারভোগীরা।

বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে উপকারভোগীরা সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সহায়তা এবং বিভিন্ন উন্নয়নমূলক সুবিধা গ্রহণের সুযোগ পাবেন।

তারা আরও বলেন, একটি পরিবারকে স্বাবলম্বী করতে শুধু আর্থিক সহায়তা নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার সমন্বিত উদ্যোগ প্রয়োজন—ফ্যামিলি কার্ড সেই লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।

আরও পড়ুনঃ  হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনুস-নুরজাহান বেগমের শাস্তির দাবিতে বিক্ষোভ
Tag :
জনপ্রিয় নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান

তেঁতুলিয়ায় ৪৭৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড

সময়: ০৯:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

আহসান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ৪৭৭ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ জুন ২০২৬) উপজেলার ভজনপুর দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে স্থানীয়ভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পঞ্চগড়-১ আসনের এমপি ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড তুলে দেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শাকুরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিনসহ প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও উপকারভোগীরা।

বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে উপকারভোগীরা সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সহায়তা এবং বিভিন্ন উন্নয়নমূলক সুবিধা গ্রহণের সুযোগ পাবেন।

তারা আরও বলেন, একটি পরিবারকে স্বাবলম্বী করতে শুধু আর্থিক সহায়তা নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার সমন্বিত উদ্যোগ প্রয়োজন—ফ্যামিলি কার্ড সেই লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।

আরও পড়ুনঃ  ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ মানিকগঞ্জের শিবালয়ে মাছচাষিদের দিল প্রশিক্ষণ