Dhaka ০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দিনাজপুরের হাকিমপুর সীমান্তে পাশে ধানক্ষেত থেকে ড্রোন ক্যামেরা উদ্ধার

  • Reporter Name
  • সময়: ১১:৪৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ১৫১৫ Time View

 

মো:মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুরের হাকিমপুর সীমান্তে পাশে ধানক্ষেত থেকে একটি সচল ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ মে ২০২৫) রাতে দিনাজপুরের হাকিমপুর খাট্টা মাধবপাড়া ইউনিয়নের ঘাসুড়িয়া সীমান্তের ২১ নম্বর পিলারের পাশের একটি ধানক্ষেত থেকে মোঃ শরিফুল ইসলাম, রুবেল, আলমাছ, নামে স্থানীয় কয়েকজন কৃষক পরিত্যাক্ত অবস্থায় সচল ড্রোন দেখতে পায়। পরে তারা ড্রোনটি উদ্ধার করে ঘাসুরিয়া গ্রামে প্রফুল্ল টপ্পুর বাসায় নিয়ে যায়। পরে ঘটনাটি হাকিমপুর থানা পুলিশকে অবহিত করলে রাত ১০টার দিকে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে ড্রোনটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে এটি ভারতীয় ড্রোন হতে পারে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, গতকাল সন্ধ্যার দিকে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের ঘাসুড়িয়া সীমান্তের ৫শ গজ বাংলাদেশ অভ্যন্তরে ধান ক্ষেতে ওই গ্রামের কৃষক প্রফুল্ল টপ্পুসহ আরো বেশ কয়েকজন কাজ করছিলেন। এ সময় ধান ক্ষেতে পড়ে থাকা অবস্থায় একটি ড্রোন পেয়ে সেটি নিয়ে বাড়িতে যান। পরবর্তীতে সে পুলিশকে বিষয়টি অবগত করলে রাত ১০টার দিকে পুলিশ ও বিজিবির একটি টহল দল তার বাড়িতে গিয়ে ড্রোনটি থানায় নিয়ে আসে।
তিনি আরো বলেন, যেহেতু সীমান্তের পাশ থেকে ড্রোনটি উদ্ধার করা হয়েছে তাই বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। কিভাবে কোথা থেকে ড্রোনটি আসলো বা কে উড়িয়েছিল সেসব তথ্য তদন্ত স্বাপেক্ষে জানানো হবে।
তবে মোঃ মোবারক হোসেন নামে
স্থানীয় ইউপি সদস্য বলেন, ড্রোনটি ভারত থেকে আসতে পারে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার নির্বাচন কমিশনারবৃন্দের সাথে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

দিনাজপুরের হাকিমপুর সীমান্তে পাশে ধানক্ষেত থেকে ড্রোন ক্যামেরা উদ্ধার

সময়: ১১:৪৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

 

মো:মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুরের হাকিমপুর সীমান্তে পাশে ধানক্ষেত থেকে একটি সচল ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ মে ২০২৫) রাতে দিনাজপুরের হাকিমপুর খাট্টা মাধবপাড়া ইউনিয়নের ঘাসুড়িয়া সীমান্তের ২১ নম্বর পিলারের পাশের একটি ধানক্ষেত থেকে মোঃ শরিফুল ইসলাম, রুবেল, আলমাছ, নামে স্থানীয় কয়েকজন কৃষক পরিত্যাক্ত অবস্থায় সচল ড্রোন দেখতে পায়। পরে তারা ড্রোনটি উদ্ধার করে ঘাসুরিয়া গ্রামে প্রফুল্ল টপ্পুর বাসায় নিয়ে যায়। পরে ঘটনাটি হাকিমপুর থানা পুলিশকে অবহিত করলে রাত ১০টার দিকে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে ড্রোনটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে এটি ভারতীয় ড্রোন হতে পারে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, গতকাল সন্ধ্যার দিকে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের ঘাসুড়িয়া সীমান্তের ৫শ গজ বাংলাদেশ অভ্যন্তরে ধান ক্ষেতে ওই গ্রামের কৃষক প্রফুল্ল টপ্পুসহ আরো বেশ কয়েকজন কাজ করছিলেন। এ সময় ধান ক্ষেতে পড়ে থাকা অবস্থায় একটি ড্রোন পেয়ে সেটি নিয়ে বাড়িতে যান। পরবর্তীতে সে পুলিশকে বিষয়টি অবগত করলে রাত ১০টার দিকে পুলিশ ও বিজিবির একটি টহল দল তার বাড়িতে গিয়ে ড্রোনটি থানায় নিয়ে আসে।
তিনি আরো বলেন, যেহেতু সীমান্তের পাশ থেকে ড্রোনটি উদ্ধার করা হয়েছে তাই বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। কিভাবে কোথা থেকে ড্রোনটি আসলো বা কে উড়িয়েছিল সেসব তথ্য তদন্ত স্বাপেক্ষে জানানো হবে।
তবে মোঃ মোবারক হোসেন নামে
স্থানীয় ইউপি সদস্য বলেন, ড্রোনটি ভারত থেকে আসতে পারে।

আরও পড়ুনঃ  শ্রীনগরে ৩ হাজার নেতাকর্মী নিয়ে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ