Dhaka ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে সম্মাননা

  • Reporter Name
  • সময়: ০৭:৪৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৬২ Time View

ছবির ক্যাপশন: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে।

কালিগঞ্জ ব্যুরো:


দেশের ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুনকুঁড়ি স্পোর্টস’-এর ১০০ মিটার দৌড়ে দেশসেরা স্প্রিন্টার নির্বাচিত হওয়ায় সাতক্ষীরার কালিগঞ্জের কৃতি সন্তান জাকির হোসেনকে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগ।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় জাকির হোসেনের পৈতৃক নিবাসে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের নেতৃবৃন্দ তাকে ক্রেস্ট প্রদান করে অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা সহকারী সেক্রেটারি ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, তারালী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল ওয়াজেদ, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি জামাল ফারুক, অর্থ ও ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম রেজা, সমাজকল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক শেখ নাজমুল হুদা, মিডিয়া ও আইটি সম্পাদক জাহাঙ্গীর আলম, তারবিয়াত সম্পাদক রাকিব আহমেদ, প্রচার সম্পাদক আব্দুর রহিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান জাকির হোসেনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, তিনি যেন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেন। একই সঙ্গে তিনি জাকিরের জীবনের প্রতিটি পর্যায়ে সৃষ্টিকর্তার প্রতি আস্থা রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেন বর্তমানে কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তিনি কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের কাকশিয়ালী গ্রামের বাসিন্দা। ভবিষ্যতে অলিম্পিকে স্বর্ণপদক জয়ের স্বপ্ন দেখছেন এই তরুণ অ্যাথলেট।

উল্লেখ্য, ‘নতুনকুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতায় দেশসেরা দৌড়বিদ হিসেবে জাকির হোসেন প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার লাভ করেন।

 

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে সম্মাননা

সময়: ০৭:৪৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কালিগঞ্জ ব্যুরো:


দেশের ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুনকুঁড়ি স্পোর্টস’-এর ১০০ মিটার দৌড়ে দেশসেরা স্প্রিন্টার নির্বাচিত হওয়ায় সাতক্ষীরার কালিগঞ্জের কৃতি সন্তান জাকির হোসেনকে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগ।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় জাকির হোসেনের পৈতৃক নিবাসে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের নেতৃবৃন্দ তাকে ক্রেস্ট প্রদান করে অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা সহকারী সেক্রেটারি ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, তারালী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল ওয়াজেদ, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি জামাল ফারুক, অর্থ ও ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম রেজা, সমাজকল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক শেখ নাজমুল হুদা, মিডিয়া ও আইটি সম্পাদক জাহাঙ্গীর আলম, তারবিয়াত সম্পাদক রাকিব আহমেদ, প্রচার সম্পাদক আব্দুর রহিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান জাকির হোসেনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, তিনি যেন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেন। একই সঙ্গে তিনি জাকিরের জীবনের প্রতিটি পর্যায়ে সৃষ্টিকর্তার প্রতি আস্থা রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেন বর্তমানে কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তিনি কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের কাকশিয়ালী গ্রামের বাসিন্দা। ভবিষ্যতে অলিম্পিকে স্বর্ণপদক জয়ের স্বপ্ন দেখছেন এই তরুণ অ্যাথলেট।

উল্লেখ্য, ‘নতুনকুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতায় দেশসেরা দৌড়বিদ হিসেবে জাকির হোসেন প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার লাভ করেন।

 

আরও পড়ুনঃ  কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন