দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বড়খাল টেলিকমের উদ্যোগে বাংলাবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়খাল টেলিকমের স্বত্বাধিকারী ও ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোক্তা সাইদুর রহমান রাসেল। অনুষ্ঠানটি পরিচালনা করেন মইন উদ্দিন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সুনামগঞ্জ এলাকার এরিয়া ম্যানেজার মোহাম্মদ ওয়াহিদ মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ আব্দুল মনাফ, ইউপি সদস্য মো. মোশারফ হোসেন, বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মো. শফিউল্লাহ, ইউপি সদস্য নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে দোয়ারাবাজারের মতো সীমান্তবর্তী এলাকায় এ সেবার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এতে প্রত্যন্ত এলাকার মানুষ সহজেই বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছেন।
সভায় গ্রাহকসেবার মান আরও উন্নত করা এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ব্যাংকিং সুবিধা আরও সহজলভ্য করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
Reporter Name 























