Dhaka ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলিয়া ও কওমি শিক্ষাধারা: সম্প্রীতির বন্ধন- কওমী ঘরানার হলেও জনাব খালেদ স্যার ব্যতিক্রম, অন্য দশজনের মতো বিদ্বেষপরায়ণ নয়, ধন্যবাদ ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!! গাছ লাগানো নয় গাছ বাঁচানো হোক বাংলাদেশের জাতীয় আন্দোলন মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন দিনাজপুর বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন : এমপি মনজুরুল ইসলাম চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধর্মতলায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলকাতা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি কুড়িগ্রামে মসজিদের ভিতর শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ স্থানীয় আমীর চাঁদ মিয়ার বিরুদ্ধে তাহিরপুরে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দোয়ারাবাজারে বরইউড়ি মাদ্রাসায় মানববন্ধন: ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হত্যার হুমকির অভিযোগের প্রতিবাদ, সাবেক অধ্যক্ষের গ্রেপ্তারের দাবি

  • Reporter Name
  • সময়: ০৬:২৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৮ Time View

মামুন মুন্সি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বরইউড়ি দারুস সুন্নাত বহুমুখী আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজকে মোবাইল ফোনে অশালীন ভাষায় গালিগালাজ ও হাত কেটে ফেলার হুমকি দেওয়ার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় এলাকাবাসী।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণ ও প্রধান ফটকের সামনে ‘সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, গভর্নিং বডি এবং এলাকাবাসী’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ এ. এফ. এম. সৈয়দ হোসেন সম্প্রতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজকে মোবাইল ফোনে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং তাঁর হাত কেটে ফেলার হুমকি দেন। তাদের দাবি, এ ধরনের আচরণ শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশকে অস্থিতিশীল করেছে এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

বক্তারা বলেন, একজন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক প্রধানের কাছ থেকে এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। তারা অভিযুক্ত সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাকে গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মালেক, আব্দুর রহমান, তাজুল ইসলাম ও গিয়াস উদ্দিন; স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আছির উদ্দিন মেম্বার ও আব্দুল গফুর; সাবেক শিক্ষার্থীদের পক্ষে হারুন মিয়া ও মইনুল হাসান; এবং শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ফাতেমা আক্তার, স্বর্ণা আক্তার, নাইমা আক্তার, সুয়াইব আহমদ, জুবায়ের হোসাইন ও সোলাইমান আহমদ।

এ সময় প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ এ. এফ. এম. সৈয়দ হোসেনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। এছাড়া তিনি এলাকায় না থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। প্রতিবেদনের পরবর্তী সময়ে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

আলিয়া ও কওমি শিক্ষাধারা: সম্প্রীতির বন্ধন- কওমী ঘরানার হলেও জনাব খালেদ স্যার ব্যতিক্রম, অন্য দশজনের মতো বিদ্বেষপরায়ণ নয়, ধন্যবাদ

দোয়ারাবাজারে বরইউড়ি মাদ্রাসায় মানববন্ধন: ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হত্যার হুমকির অভিযোগের প্রতিবাদ, সাবেক অধ্যক্ষের গ্রেপ্তারের দাবি

সময়: ০৬:২৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

মামুন মুন্সি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বরইউড়ি দারুস সুন্নাত বহুমুখী আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজকে মোবাইল ফোনে অশালীন ভাষায় গালিগালাজ ও হাত কেটে ফেলার হুমকি দেওয়ার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় এলাকাবাসী।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণ ও প্রধান ফটকের সামনে ‘সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, গভর্নিং বডি এবং এলাকাবাসী’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ এ. এফ. এম. সৈয়দ হোসেন সম্প্রতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজকে মোবাইল ফোনে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং তাঁর হাত কেটে ফেলার হুমকি দেন। তাদের দাবি, এ ধরনের আচরণ শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশকে অস্থিতিশীল করেছে এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

বক্তারা বলেন, একজন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক প্রধানের কাছ থেকে এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। তারা অভিযুক্ত সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাকে গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মালেক, আব্দুর রহমান, তাজুল ইসলাম ও গিয়াস উদ্দিন; স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আছির উদ্দিন মেম্বার ও আব্দুল গফুর; সাবেক শিক্ষার্থীদের পক্ষে হারুন মিয়া ও মইনুল হাসান; এবং শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ফাতেমা আক্তার, স্বর্ণা আক্তার, নাইমা আক্তার, সুয়াইব আহমদ, জুবায়ের হোসাইন ও সোলাইমান আহমদ।

এ সময় প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ এ. এফ. এম. সৈয়দ হোসেনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। এছাড়া তিনি এলাকায় না থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। প্রতিবেদনের পরবর্তী সময়ে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ