Dhaka ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ময়মনসিংহে এইচএসসি-২৬ শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪ দফা দাবিতে সড়কে অবস্থান গলাচিপায় নৌযান (যন্ত্রচালিত) শুমারির গণনাকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ১৬৮ প্রার্থী নাচোল থানার ওসির কক্ষে এআই দিয়ে ছবি ভাইরাল: অভিযুক্ত যুবক গ্রেফতার ড্রেনেজ সংকটে টানা বৃষ্টিতে জলমগ্ন নড়াইল, চরম দুর্ভোগে পৌরবাসী নিখোঁজের কয়েক ঘণ্টা পর দাদাবাড়ির পুকুরে মিলল শিশু মিনহাজের লাশ রাজশাহীতে বাস চলাচল বন্ধ বেনাপোল বন্দরে ৯২৫ এর গোডাউনে পণ্য চুরি: অভিযোগের কেন্দ্রে জামাই-শ্বশুর “জোড়া শহিদ” মধ্যনগরে ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ, ভিডিও ভাইরাল* তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দৌলতপুরে যুবদলের রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

  • Reporter Name
  • সময়: ১১:৩৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ১৫ Time View

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুমের রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার (১২ জুলাই) সন্ধ্যার পর উপজেলার হোসেনাবাদ হিসনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কার্যালয়ের আসবাবপত্র, দলীয় নেতাদের ছবি ও বিভিন্ন রাজনৈতিক সামগ্রী পুড়ে যায় বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, একদল দুর্বৃত্ত কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে সেখানে আগুন ধরিয়ে দিলে আসবাবপত্র, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি, শরীফ উদ্দীন জুয়েলের কর্মসূচির ব্যানারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম অভিযোগ করে জানান, “পরিকল্পিতভাবে আমার রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এর আগেও আমার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।”

দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার জানান, “ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন জানান, “ঘটনার বিষয়ে আমি অবগত নই। তবে যারা এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, “বিএনপির একটি রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুরের ঘটনার কথা শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  ময়মনসিংহে এইচএসসি-২৬ শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪ দফা দাবিতে সড়কে অবস্থান
Tag :
জনপ্রিয় নিউজ

ময়মনসিংহে এইচএসসি-২৬ শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪ দফা দাবিতে সড়কে অবস্থান

দৌলতপুরে যুবদলের রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

সময়: ১১:৩৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুমের রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার (১২ জুলাই) সন্ধ্যার পর উপজেলার হোসেনাবাদ হিসনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কার্যালয়ের আসবাবপত্র, দলীয় নেতাদের ছবি ও বিভিন্ন রাজনৈতিক সামগ্রী পুড়ে যায় বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, একদল দুর্বৃত্ত কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে সেখানে আগুন ধরিয়ে দিলে আসবাবপত্র, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি, শরীফ উদ্দীন জুয়েলের কর্মসূচির ব্যানারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম অভিযোগ করে জানান, “পরিকল্পিতভাবে আমার রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এর আগেও আমার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।”

দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার জানান, “ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন জানান, “ঘটনার বিষয়ে আমি অবগত নই। তবে যারা এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, “বিএনপির একটি রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুরের ঘটনার কথা শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী