Dhaka ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ধামইরহাটে ইউনিয়ন পরিষদের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৯:৫৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ২০৮ Time View

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদে প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মে ২০২৬) সকাল ১০টায় আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সাদিউল আলমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা সবুজ কুমার মন্ডল।

সভায় জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, ওয়ার্ড সভার চাহিদা এবং বিভিন্ন উন্নয়ন প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে প্রাপ্ত সমস্যা ও চাহিদা তুলে ধরেন এবং উন্মুক্ত বাজেট সভা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে মতামত প্রদান করেন।

এসময় আগামী অর্থবছরের বাজেটে জলবায়ু সহনশীল পানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে কীভাবে বরাদ্দ বৃদ্ধি করা যায়, সে বিষয়ে বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিলন কুমার মানি।

এছাড়াও উপস্থিত ছিলেন গোফরইমপ্যাক্ট কর্মসূচির উপজেলা কো-অর্ডিনেটর মোঃ রওশন জামাল চৌধুরী, ইউনিয়ন আউটরিচ অ্যান্ড মোবিলাইজেশন অফিসার মোঃ ওসমান আলী, ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাবৃন্দ, হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর এবং ইউডিসি উদ্যোক্তারা।

আরও পড়ুনঃ  শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

ধামইরহাটে ইউনিয়ন পরিষদের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত

সময়: ০৯:৫৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদে প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মে ২০২৬) সকাল ১০টায় আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সাদিউল আলমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা সবুজ কুমার মন্ডল।

সভায় জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, ওয়ার্ড সভার চাহিদা এবং বিভিন্ন উন্নয়ন প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে প্রাপ্ত সমস্যা ও চাহিদা তুলে ধরেন এবং উন্মুক্ত বাজেট সভা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে মতামত প্রদান করেন।

এসময় আগামী অর্থবছরের বাজেটে জলবায়ু সহনশীল পানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে কীভাবে বরাদ্দ বৃদ্ধি করা যায়, সে বিষয়ে বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিলন কুমার মানি।

এছাড়াও উপস্থিত ছিলেন গোফরইমপ্যাক্ট কর্মসূচির উপজেলা কো-অর্ডিনেটর মোঃ রওশন জামাল চৌধুরী, ইউনিয়ন আউটরিচ অ্যান্ড মোবিলাইজেশন অফিসার মোঃ ওসমান আলী, ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাবৃন্দ, হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর এবং ইউডিসি উদ্যোক্তারা।

আরও পড়ুনঃ  ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ