Dhaka ০৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাঁদা দাবির অভিযোগে আদালতে বিএনপি নেতার বিরুদ্ধে নালিশ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড ঢাকায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও আ.লীগ নেতা কালু গ্রেপ্তার ফেরদৌস স্টিল ইয়ার্ডে শ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি আদমদীঘিতে চোলাইমদ ও ওয়াশসহ শাশুড়ি-জামাই গ্রেপ্তার নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার মেয়াদোত্তীর্ণ দুধে তারিখ কারসাজি, নকল BSTI লোগো: চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানে ৪ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ধোবাউড়ায় মামলার বাদীকে আসামিপক্ষের প্রাণনাশের হুমকির অভিযোগ

  • Reporter Name
  • সময়: ১০:৩৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৫ Time View

মোশাররফ হোসেন জসিম, ময়মনসিংহ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় একটি মামলার বাদীকে আসামিপক্ষের লোকজন প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামের মো. রশিদের পরিবারের সঙ্গে একই গ্রামের মৃত মান্নানের ছেলে মো. আল আমিনসহ কয়েকজনের জমি দলিল দেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এর জের ধরে গত ৩০ মে ২০২৬ সকালে আব্দুর রশিদের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানোর অভিযোগ ওঠে।

আহত ব্যক্তির চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

আহতদের মধ্যে রয়েছেন মো. রশিদ, মো. ছামাদ, ফজর আলী ও সুজন মিয়া।

এ ঘটনার পর আব্দুর রশিদের ছেলে মো. সুজন মিয়া বাদী হয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মো. আল আমিনসহ চারজন এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ধোবাউড়া থানায় মামলা নম্বর ২০ বলে উল্লেখ করা হয়েছে।

বাদীকে হুমকির অভিযোগ

মামলা দায়েরের পর থেকেই আসামিরা মামলার বাদী সুজন মিয়াকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এ কারণে পরিবারটির সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেছেন তারা।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়দের মধ্যে ইউপি সদস্য মোছা. ফরিদা বেগম, আবু বকর সিদ্দিক, মো. ইদ্রিস আলী, মো. বুরুজ আলী, নায়েব আলী, আব্দুল বারেক, মো. কুদ্দুস মিয়া, মো. শাহজাহান মিয়া, আব্দুল জব্বার, ইসরাফিল আকন্দ, আব্দুর রাজ্জাক, মো. সাইদুল ইসলাম, মনতোষ দেবাশীষ, মোছা. ফাতেমা খাতুন, মজিনা খাতুন, শিল্পী আক্তার ও জাহেরা আক্তারসহ অনেকে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ

তবে আসামিপক্ষের বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও পরবর্তী আইনগত পদক্ষেপের মাধ্যমেই প্রকৃত ঘটনা নিশ্চিত হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

চাঁদা দাবির অভিযোগে আদালতে বিএনপি নেতার বিরুদ্ধে নালিশ

ধোবাউড়ায় মামলার বাদীকে আসামিপক্ষের প্রাণনাশের হুমকির অভিযোগ

সময়: ১০:৩৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

মোশাররফ হোসেন জসিম, ময়মনসিংহ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় একটি মামলার বাদীকে আসামিপক্ষের লোকজন প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামের মো. রশিদের পরিবারের সঙ্গে একই গ্রামের মৃত মান্নানের ছেলে মো. আল আমিনসহ কয়েকজনের জমি দলিল দেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এর জের ধরে গত ৩০ মে ২০২৬ সকালে আব্দুর রশিদের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানোর অভিযোগ ওঠে।

আহত ব্যক্তির চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

আহতদের মধ্যে রয়েছেন মো. রশিদ, মো. ছামাদ, ফজর আলী ও সুজন মিয়া।

এ ঘটনার পর আব্দুর রশিদের ছেলে মো. সুজন মিয়া বাদী হয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মো. আল আমিনসহ চারজন এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ধোবাউড়া থানায় মামলা নম্বর ২০ বলে উল্লেখ করা হয়েছে।

বাদীকে হুমকির অভিযোগ

মামলা দায়েরের পর থেকেই আসামিরা মামলার বাদী সুজন মিয়াকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এ কারণে পরিবারটির সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেছেন তারা।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়দের মধ্যে ইউপি সদস্য মোছা. ফরিদা বেগম, আবু বকর সিদ্দিক, মো. ইদ্রিস আলী, মো. বুরুজ আলী, নায়েব আলী, আব্দুল বারেক, মো. কুদ্দুস মিয়া, মো. শাহজাহান মিয়া, আব্দুল জব্বার, ইসরাফিল আকন্দ, আব্দুর রাজ্জাক, মো. সাইদুল ইসলাম, মনতোষ দেবাশীষ, মোছা. ফাতেমা খাতুন, মজিনা খাতুন, শিল্পী আক্তার ও জাহেরা আক্তারসহ অনেকে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস